ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কাউখালীতে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে ভরতকাঠি চ্যাম্পিয়ন রসুলপুর ইউপি নির্বাচনে ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ঢাকা-রংপুরে জামায়াত জোটের লংমার্চ সিন্দুল্যা ব্যাপ্টিস্ট চার্চে খ্রিস্টানদের দিনব্যাপী আত্মিক উদ্দীপনা সভা মানিকগঞ্জে প্রবাসফেরত ব্যক্তি, স্ত্রী ও শিশুকন্যার মরদেহ উদ্ধার দুমকিতে ইউপি সদস্য বারেককে নির্যাতনের অভিযোগে মানববন্ধন পবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা গলাচিপায় গণঅধিকার পরিষদের কার্যালয় নির্মাণ ঘিরে সংঘর্ষে আহত ১৫ দুমকিতে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের হামলায় মাহিন্দ্রাচালক আহত কয়রায় ব্যবসায়ীর বাড়ি থেকে ৩৭ লাখ টাকার নগদ ও স্বর্ণালংকার চুরি


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » জিয়া পরিবারের ওপর যে নির্যাতন হয়েছে তার কাছে আমরা কিছুই না: খন্দকার আবু আশফাক

জিয়া পরিবারের ওপর যে নির্যাতন হয়েছে তার কাছে আমরা কিছুই না: খন্দকার আবু আশফাক


মাহবুবুর রহমান টিপু, ( দোহার )
প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর ২০২৫


জিয়া পরিবারের ওপর যে নির্যাতন হয়েছে তার কাছে আমরা কিছুই না: খন্দকার আবু আশফাক

ঢাকা:আমরা অনেকেই বলি আমরা নির্যাতিত, আমরা জেল খেটেছি। মনে রাখবেন জিয়া পরিবারের নির্যাতনের কাছে আমরা কিছুই না বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা বিএনপির সভাপতি ও ঢাকা-১ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী খন্দকার আবু আশফাক।

বুধবার বিকালে নবাবগঞ্জ উপজেলার বারুয়াখালী ইউনিয়ন বিএনপির ৬নং ওয়ার্ড আয়োজিত উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নবাবগঞ্জ উপজেলা যুবদল নেতা আহাদ হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আশফাক বলেন, আপনারা সকলে ধানের শীষের জন্য কাজ করুন, ঘরে ঘরে গিয়ে ভোট চান। ইনশাআল্লাহ আপনাদের পবিত্র ভোটের মাধ্যমে আমরা তারুন্যের অহংকার তারেক জিয়াকে আগামী দিনের প্রধানমন্ত্রী বানাবো।

এসময় অনুষ্ঠানে উপস্থিত নারী পুরুষ ভোটারগণ সকলকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।

উঠান বৈঠক অনুষ্ঠানে নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সহসভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, বারুয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল্লা আল মামুন খান, বারুয়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি জিন্নত আলী ফরাজী সহ সাধারণ ভোটারগন উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৫১:২৩   ২১৭ বার পঠিত  |         







ঢাকা থেকে আরও...


মানিকগঞ্জে প্রবাসফেরত ব্যক্তি, স্ত্রী ও শিশুকন্যার মরদেহ উদ্ধার
আড়াইহাজারের ছয় জলাশয়ে ২৩৩ কেজি মাছের পোনা অবমুক্ত
দোহারে ভেজাল দুধ বিক্রির দায়ে ৯ জনকে অর্থদণ্ড
বনশ্রীতে দুই বাসের চাপায় মাইলস্টোনের শিক্ষিকা নিহত
সিংগাইরের কামুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হাজিরা খাতায় জাল স্বাক্ষরের অভিযোগ



আর্কাইভ