ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » মনপুরায় কোস্ট’র সিপিসিআরবি প্রকল্প সমাপনী শিক্ষণ

মনপুরায় কোস্ট’র সিপিসিআরবি প্রকল্প সমাপনী শিক্ষণ


মনপুরা ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর ২০২৫


মনপুরায় কোস্ট’র সিপিসিআরবি প্রকল্প সমাপনী শিক্ষণ
ভোলা: মনপুরায় কোস্ট ফাউন্ডেশন’র সিপিসিআরবি প্রকল্প সমাপনী স্টেকহোল্ডারদের সাথে শিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্টার্ট নেটওয়ার্ক’র সহযোগিতায় কোস্ট ফাউন্ডেশন এ সভার আয়োজন করে।

বুধবার (২২ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে এই প্রকল্প সমাপনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কোস্ট ফাউন্ডেশন’র প্রকল্প সহকারি পরিচালক রাশিদা বেগম’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফজলে রাব্বি। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফজলুল হক, মনপুরা প্রেসক্লাব সাধারন সম্পাদক সীমান্ত হেলাল।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, কোস্ট ফাউন্ডেশন’র উপজেলা কর্মকর্তা মোঃ ইউনুছ।

সভায় বক্তব্য রাখেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ আশরাফ হোসেন, এলজিইডি সহকারি কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল উদ্দিন, চর ফৈজুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল বারী, দক্ষিন সাকুচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিক্রম চন্দ্র দাস।

তথ্য মতে, স্টার্ট নেটওয়ার্ক’র সহযোগিতায় কোস্ট ফাউন্ডেশন বাস্তবায়িত সিপিসিআরবি প্রকল্পের মাধ্যমে মনপুরায় প্রায় ১০ টি সাঁকো’র স্থলে ১০ টি কাঠের ব্রীজ নির্মান, ২০ টি স্কুল কাম সাইক্লোন সেল্টার মেরামত, ৮ টি সাইক্লোন সেল্টারের ছাদ সংস্কার, ৯ টি সেল্টারে ওয়াশরুম মেরামত, ১৮ টি সোলার সেট ও ৪০ টিরও বেশি সেন্টারে ওয়াশরুম সরঞ্জাম দেয়া হয়েছে। এছাড়াও দুর্যোগকালিন সময়ে ব্যবহারের জন্য ভলেনটিয়ারদের ক্যাপ, রেইনকোট, বেস্ট, লাইট, বাশি দেওয়া হয়েছে। পাশাপাশি সেল্টারগুলোতে ১ টি করে রোগীবহনকারি স্ট্র্যাচার ও ফাস্টএইড বক্স দেয়া হয়েছে।

এসময় আরও উপস্থিত ছিলেন, চরফৈজুদ্দিন দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা সিহাব উদ্দিন, প্রেসক্লাব সহ সভাপতি মোঃ শহীদুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটি সভাপতি মহিবুল্লাহ ইলিয়াস, হাজীর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ড সদস্য মোঃ জামাল উদ্দিন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মিরা উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৫৬:০৩   ১৩৫ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার
কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা
তালতলীতে ১৪ জেলে পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা
আমতলীতে বিরোধীয় জমিতে হাল চাষ নিয়ে সংঘর্ষে ২০ জন আহত
কাঁঠালিয়ায় কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার



আর্কাইভ