ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ভূঞাপুরে জুলাই যোদ্ধার ওপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

ভূঞাপুরে জুলাই যোদ্ধার ওপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ


আখতার হোসেন খান,ভূঞাপুর( টাঙ্গাইল )
প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর ২০২৫


ভূঞাপুরে জুলাই যোদ্ধার ওপর হামলার  প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

টাঙ্গাইল: ভূঞাপুরে জুলাই যোদ্ধা নিকরাইল শমসের ফকির ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি তৌফিকুল ইসলাম শাওনের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (২২ অক্টোবর) সকাল ১১ টার দিকে কলেজের সকল শিক্ষার্থীদের উদ্যোগে কলেজ মাঠ প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়।

শিক্ষার্থীরা বলেন- শাওন জুলাই আন্দোলনের একজন যোদ্ধা। শুধু শাওন নয়, আরও কয়েকজন ছাত্রদল নেতার উপর হামলা করা হয়েছে। যারা তাদের উপর হামলা চালিয়ে মারধর করেছে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

এসময় শমসের ফকির ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সোলাইমান ফকির, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, দপ্তর সম্পাদক আরিফ মন্ডল, নিকরাইল ইউনিয়ন ছাত্রদল নেতা মুরাদ ফকির, কলেজ শাখা ছাত্রদল নেতা আলামিন, নাঈমসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

উল্লেখ্য, গত ১৯ অক্টোবর রাতে ভূঞাপুর পৌর শহরের থানা মোড় এলাকায় দুর্বৃত্তের হাতে জুলাই যোদ্ধা নিকরাইল শমসের ফকির ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি শাওনসহ আরও কয়েকজন হামলা ও মারধরের শিকার হন। বর্তমানে শাওনসহ আহত অন্যান্যরা টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বাংলাদেশ সময়: ২২:০১:০৮   ২৪১ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ