ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » উলিপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

উলিপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, ২ প্রতিষ্ঠানকে জরিমানা


উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর ২০২৫


উলিপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, ২ প্রতিষ্ঠানকে জরিমানা
কুড়িগ্রাম: উলিপুরে দুইটি দোকানে অভিযান চালিয়ে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২২ অক্টোবর) দুপুরে উলিপুর বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশন করা এবং কৃত্রিম ক্ষতিকর রং মেশানো চিপস বিক্রয়ের অভিযোগে এসব জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহার নেতৃত্বে ও কুড়িগ্রাম জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহযোগিতায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

এ সময় জেলা নিরাপদ খাদ্য অফিসার মুশফিকুর রহমান, খাদ্য নমুনা সংগ্রহকারী দীপক কুমার রায়, পুলিশসহ নিরাপদ খাদ্য অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অভিযানে উলিপুর শহরের পোস্ট অফিস মোড়ে হাজী বিরিয়ানি হাউজকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশন করার দায়ে ১০ হাজার টাকা ও
উলিপুর মধ্যবাজারে অবস্থিত শাহীন স্টোরকে কৃত্রিম ক্ষতিকর রং মেশানো চিপস বিক্রয়ের অভিযোগে ৫ হাজার টাকাসহ মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়াও ২০কেজি কৃত্রিম ক্ষতিকর রং দিয়ে তৈরি করার চিপস উদ্ধার করে ধ্বংস করা হয়েছে ও শ্যামল স্টোর হতে ক্ষতিকর সালটু জব্দ করে ধ্বংস করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহা বলেন, জনস্বাস্থ্যের ঝুঁকি রোধে এবং ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এমন অভিযান অব্যাহত থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:০৮:৫০   ২৩২ বার পঠিত  | ●   ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ