ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » চরফ্যাসনে বৃদ্ধ মায়ের ঠাঁই হলো ঘোয়াল ঘরে

চরফ্যাসনে বৃদ্ধ মায়ের ঠাঁই হলো ঘোয়াল ঘরে


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫


চরফ্যাসনে বৃদ্ধ মায়ের ঠাঁই হলো ঘোয়াল ঘরে

ভোলা: চরফ্যাসনে তিন সন্তান ও দুই মেয়ে থাকার পরও ৯০ উর্ধ্ব বৃদ্ধ মায়ের ঠাঁই মেললো ছেলের ঘোয়াল ঘরে । সন্তানরা ঘরে ঠাঁই না দেয়ায় বৃদ্ধ মা উলফৎ নেছা আশ্রয় নেন মেঝো ছেলে নিরবের ঘোয়াল ঘরে । গরু রাখার পাশাপাশি ওই বৃদ্ধ মা ঘোয়াল ঘরে চটের মেঝেতে বিছনা পেতে কয়েক মাস যাবত দিনযাপন করছেন।শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডে ছেলের বাড়িতে এমন হৃদয়বিধারক ঘটনা ঘটে। এই ঘটনার একটি ভিডিও গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে উপজেলা জুড়ে তোলপাড় শুরু হয়। ওই ছেলের প্রতি ধিক্কার জানান হাজার হাজার নেটিজেনরা।
ওই ভিডিওতে দেখা যায় বৃদ্ধ মা উলফৎ নেছা ছেলের ঘোয়াল করে চটের বিছনায় শুয়ে আছেন। আশেপাশে গরু বেধে রাখা আর অন্য পাশে কাপড়ের প্রাচীর দিয়ে বৃদ্ধ মায়ের আবাসস্থল। এমন ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যামে ছড়িয়ে পড়লে নজরে আসে কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক নুরুল ইসলাম নয়নের। গতকাল শুক্রবার তিনি ওই বৃদ্ধের বাড়িতে ছুটে গিয়ে বৃদ্ধের ভরনপোষনের সকল দ্বায়িত্বভার নেন। এবং তিনি বৃদ্ধকে তার বড় মেয়ে ফজিলত বেগমের জিম্মায় রেখে আসেন।
স্থানীয় সত্রে জানাযায়, বৃদ্ধ উলফৎ নেছার ঘরে তিন ছেলেও ও দুই মেয়ে।প্রায় ২০ বছর আগে স্বামী খলিলুর রহমান মারা যান। স্বামীর মৃত্যুর পর তার স্বামীর ওয়ারিশি পাওনা ঘর ভিটে তিন সন্তান তাদের নামে লিখে নেন। অবশেষে স্বামীর শেষ সম্বল ঘর ভিটে হারিয়ে তার ঠাঁই হয় তিন সন্তান আবদুস সহিদ, মো. নিরব ও মো. বাছেদের ওপর। দিনমুজর সন্তানরা অভাবের সংসারে টানাপোড়নে কর্মের সন্ধানে ছুটে যান ঢাকা ও চট্রগ্রামে। পুত্রবধুদের দোটানায় পড়ে সর্বশেষ তার ঠাঁই মেলে মেঝো ছেলে নিরবের ঘরে।

বৃদ্ধ মা বিছনায় মলমুত্র ত্যাগ করে এমন অজুহাত দিয়ে ছেলে ও পুত্রবধু নাহার মিলে তাকে বসত ঘরের পাশে মাটির ঘোয়াল ঘরের মেঝেতে চটের বিছানায় থাকতে দেন।
পাষন্ড ছেলে নিরব জানান, তিনি পেশায় দিনমুজুর। মা অনেক বৃদ্ধ। তাই সে বিছনায় মলমুত্র ত্যাগ করতেন। ঘোয়াল ঘরের পাশে থাকতে দেয়া হয়েছে। নিয়মিত তাকে পরিস্কার পরিচ্ছন্ন ও খাবার খাওয়ানো হতো।
শশীভূষণ থানার ওসি তারিক হাসান রাসেল জানান, সামজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও দেখার পরে ওই বৃদ্ধে ছেলেকে থানায় ডেকে এনে তার মাকে ঘরে তোলার জন্য বলা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার রাসনা সারমিন মিথি জানান,দ্রুত সময়ের মধ্যে সমাজসেবা কর্মকর্তাকে পাঠিয়ে ব্যবস্থা নেয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:২৫:২৩   ২০৬ বার পঠিত  |            







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ