ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » জামায়েত নেতার বাসায় ককটেল বিস্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

জামায়েত নেতার বাসায় ককটেল বিস্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ


মঠবাড়িয়া,( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৬ অক্টোবর ২০২৫


জামায়েত নেতার বাসায় ককটেল বিস্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

বরিশাল: পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা আমীর সহকারী অধ্যাপক আব্দুল জলিল শরীফের বাসায় ককটেল বিস্ফোরণের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২৬ অক্টোবর) সকালে জামায়াত এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মঠবাড়িয়া শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শহীদ মিনার চত্বরে এসে সমাবেশে মিলিত হন।
সমাবেশে বক্তব্য রাখেন মঠবাড়িয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি আবুল কালাম আজাদ, পৌর আমীর মালেক মীর, পৌর সেক্রেটারি আবুল বাশার ও মঠবাড়িয়া সদর ইউনিয়নের সভাপতি তারেক মনোয়ারসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, একজন সংসদ সদস্য প্রার্থীর বাড়িতে এ ধরনের সন্ত্রাসী হামলা পরিকল্পিত একটি নীলনকশার অংশ। এই নগ্ন হামলা কোনভাবেই মেনে নেওয়া হবে না।
তারা অবিলম্বে প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
গত ২৬ অক্টোবর রাত ১০টার দিকে মঠবাড়িয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের মোমেনিয়া দাখিল মাদ্রাসার পাশে অবস্থিত অধ্যাপক আব্দুল জলিল শরীফের বাড়িতে দুর্বৃত্তরা দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। ঘটনার পর রাতেই মঠবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয় এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
মঠবাড়িয়া থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আব্দুল হালিম জানান, আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছি। দোষীদের শনাক্তপূর্বক দ্রুত আইনের আওতায় আনা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:০৭:৫৩   ১১২ বার পঠিত  |            







বরিশাল থেকে আরও...


নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয়
ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন
লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত
পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক
লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ



আর্কাইভ