ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

কাউখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫


কাউখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

পিরোজপুর: কাউখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কাউখালী উপজেলা যুবদল বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি পালন করে।
কাউখালী উপজেলা যুবদলের উদ্যোগে মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দুপুর ১২ টায় নেতাকর্মীরা কাউখালী থানার পুকুরে মৎস্য অবমুক্ত করেন।
এর আগে উত্তর বাজার পুরাতন রাজস্ব ভবনের সামনে এক সমাবেশে উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান মামুনের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও কাউখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ,এম দ্বীন মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক জিয়াউল হাসান নিক্সন, উপজেলা যুবদলের সদস্য সচিব শারিফুল আজম সোহেল, যুবদল নেতা মাওলাদ হোসেন মইন।
এ সকল কর্মসূচিতে উপজেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলের নেতৃবৃন্দ ও যুবদলের উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়ে ওঠা জাতীয়তাবাদী যুবদল সবসময় দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলনে যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫৪:১৭   ১৪৬ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ