ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » নদীর তীরে গাছের সঙ্গে বাঁধা গৃহবধুর রহস্যময় লাশ উদ্ধার

নদীর তীরে গাছের সঙ্গে বাঁধা গৃহবধুর রহস্যময় লাশ উদ্ধার


নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫


নদীর তীরে গাছের সঙ্গে বাঁধা গৃহবধুর রহস্যময় লাশ উদ্ধার

হবিগঞ্জ: নবীগঞ্জ উপজেলায় সদরঘাট বিজনা নদী তীরে একটি আকাশি গাছের বাঁধা এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নদীর তীরের একটি গাছের সঙ্গে গায়ের শাড়ি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সাহিদা বেগম (৩৫) নামের ওই নারী বৃহস্পতিবার পুলিশ উদ্ধার করেছে। তার বাড়ি পাম্ববর্তী কায়স্থ গ্রামে। প্রায় এক কিলোমিটার দুরে দুই সন্তানের জননী ঐ নারীর লাশ উদ্ধার নিয়ে ধ্রমুজাল বিরাজ করছে। তবে পুলিশ বলছে লাশের সুরতহালে কোন আঘাতের চিহৃ পাওয়া যায়নি। তার মৃত দেহকে ময়না তদন্ত এর জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করেছেন।
তিনি উপজেলার গজনাইপুর ইউনিয়নের কায়স্থগ্রামের গ্রামের মোশাহিদ আলীর স্ত্রী। সাহিদা বেগম মানসিক হতাশাগ্রস্ত ছিলেন বলে পরিবারের লোকজনের দাবি।
জানা যায়, বুধবার দিবাগত (২৯ অক্টোবর) রাতে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সকালে সাহিদা বেগমকে পাশ^বর্তী দেবপাড়া ইউনিয়নের সদরঘাট গ্রামের কাছে বিজনা নদীর তীরে একটি আকাশি গাছের সাথে তার দিয়ে পেঁচিয়ে গলায় ফাঁস লাশ লোকজন দেখে পুলিশ কে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।
সাহিদার স্বামী মোশাহিদ আলী জানান, আমার স্ত্রী মানসিক ভারসাম্যহীন ছিলেন, এর আগেও আত্বহত্যার চেষ্টা করেছেন।গতকাল রাতে তাকে আমরা অনেক খুঁজাখুঁজি করে পাইনি।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান, তিনি বলেন, লাশের গায়ে কোন আঘাতে চিহৃ পাওয়া যায়নি। তার পরিবারের লোকজন জানান, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।  নিখোঁজ হলে সকালে তার লাশ পাওয়া যায়।

আর/ এন

বাংলাদেশ সময়: ১৯:১৫:০৮   ৫৭৪ বার পঠিত  | ●   ●   ●







শিরোনাম থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ



আর্কাইভ