ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে বিএনপি নেতার লিফলেট বিতরণ

কাউখালীতে বিএনপি নেতার লিফলেট বিতরণ


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫


কাউখালীতে বিএনপি নেতার লিফলেট বিতরণ

পিরোজপুর: কাউখালী উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে শুক্রবার (৩১ অক্টোবর) সকাল দশটা থেকে আরম্ভ করে দুপুর পর্যন্ত উপজেলার দক্ষিণ ও উত্তর বাজারে হাটের দিনে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়।

পিরোজপুর ২ আসনের মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট সমাজসেবক শিল্পপতি ভান্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি আহমেদ সোহেল মঞ্জুর সুমন হাটের দিনে প্রতিটি দোকানে দোকানে গিয়ে ব্যবসায়ীদের হাতে লিফটের তুলে দেন। ব্যবসায়ী ছাড়া বাজারে আসা সাধারণ জনগণের হাতে ৩১ দফার লিফলেট তুলে দেন।

এ সময় তার সাথে ছিলেন, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, ভান্ডারিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন আকন, কাউখালী উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান লিকসন,ভান্ডারিয়া পৌর বিএনপি’র আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার, সদস্য সচিব মাসুদ রানা পলাশ।

এ সময় কাউখালী উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ সহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা লিফলেট বিতরণে অংশগ্রহণ করেন। বিতরণ অনুষ্ঠানে পিরোজপুর ২ আসনের মনোনয়ন প্রত্যাশী সোহেল মঞ্জুর সুমন বলেন, জনগণের গণতান্ত্রিক অধিকার পূর্ণ প্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পূর্ণ প্রবর্তনসহ ৩১ দফা বাস্তবায়ন হলে দেশের সকল মানুষ সুখে শান্তিতে ও নিরাপদে থাকতে পারবে। এ সময় উপস্থিত সকলের কাছে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জনগণের জন্য জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা করতে সহযোগিতা চেয়েছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:০৩:৩৭   ৩৯১ বার পঠিত  |            







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ