ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
শিরোনাম
![]()
সুনামগঞ্জ: মধ্যনগর উপজেলায় উৎসবমুখর পরিবেশে ও যথাযোগ্য মর্যাদায় ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা শামসুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিবুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উদয়ন সঞ্চয় ও ঋণদান সমিতির সদস্য ঝলক তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আল-আমীন তালুকদার, উপজেলা ইসলামি ফাউন্ডেশনের প্রতিনিধি জিয়াউর রহমান, মধ্যনগর গ্রাম উন্নয়ন ঋণদান সমিতির সাধারণ সম্পাদক বিদ্যা মিয়া এবং অনির্বাণ সঞ্চয় ও ঋণদান সমিতির সভাপতি গোপেস তালুকদার প্রমুখ।
বক্তারা বলেন, সমবায় হলো সম্মিলিত প্রচেষ্টার প্রতীক। সমবায়ের মাধ্যমে সমাজে কর্মসংস্থান সৃষ্টি ও আর্থসামাজিক উন্নয়ন সম্ভব। তারা আরও বলেন, উপজেলায় পরিচালিত সকল সমবায় সমিতি যেন সমবায় আইন ও বিধি মোতাবেক কার্যক্রম পরিচালনা করে—সে বিষয়ে প্রশাসন ও গণমাধ্যমকে সতর্ক ভূমিকা রাখতে হবে।
আলোচনা শেষে প্রধান অতিথি ওসি মনিবুর রহমান উপজেলা পর্যায়ে সফল সমবায় কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ মধ্যনগর সঞ্চয় ও ঋণদান সমিতিকে সম্মাননা স্মারক প্রদান করেন।
পরিশেষে সভাপতি শামসুল ইসলাম তাঁর সমাপনী বক্তব্যে সমবায় আন্দোলনকে আরও গতিশীল ও জনমুখী করার আহ্বান জানান। এরপর আনুষ্ঠানিকভাবে দিবসটির সমাপ্তি ঘোষণা করা হয়।
এন/ আর
বাংলাদেশ সময়: ২০:৩৮:২৯ ১১৭ বার পঠিত | ● উদযাপন ● জাতীয় ● দিবস ● মধ্যনগর ● সমবায়