ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » জামাইয়ের বাড়িতে বেড়াতে এসে বিদুৎপৃষ্টে শাশুড়ীর মৃত্যু

জামাইয়ের বাড়িতে বেড়াতে এসে বিদুৎপৃষ্টে শাশুড়ীর মৃত্যু


ভাঙ্গা ( ফরিদপুর ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫


ভাঙ্গায় জামাইয়ের বাড়িতে বেড়াতে এসে শাশুড়ীর মৃত্যু

ফরিদপুর: ভাঙ্গায় জামাই বাড়ীতে বেড়াতে এসে শাশুড়ী কুলসুম বেগম (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার ঘারুয়া ইউনিয়নের সাউতিকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। সে উপজেলার আজিমনগর ইউনিয়নের ঈশ্বরদী তারাইল গ্রামের কালু মাতুব্বরের স্ত্রী।

ঘারুয়া ইউনিয়নের সাবেক সদস্য ইউনুস আলী বিষয়টি নিশ্চিত করে জানান, গত দুইদিন আগে তার বাড়িতে বেড়াতে আসেন কুলসুম বেগম। কুলসুম বেগম সম্পর্কে তার বিয়াইন হয়। মঙ্গলবার দুপুরে বাড়ীর অন্যান্য সদস্যরা কাজে ব্যস্ত থাকায়, রান্নাঘরে থাকা বিদ্যুতায়িত হয়ে পড়া ঘাসকাটা যন্ত্রের সংস্পর্শে বিদ্যুতায়িত হয়ে পড়ে মারা যান।

পরে পরিবারের সদস্যরা এসে তার হাত পা পোড়া অবস্থায় মরদেহ দেখতে পায়। পরে স্বজনরা তার মরদেহ উদ্ধারের পর ঈশ্বরদী তারাইল গ্রামে তার নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। এ ঘটনায় দুইটি পরিবার ও গ্রামে শোকের মাতম চলছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৪৯:৩২   ৩২০ বার পঠিত  | ●   ●







ঢাকা থেকে আরও...


● টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল
● গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ
● ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক
● দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ
● আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার



আর্কাইভ