ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে বিএনপির মতবিনিময় সভা

কাউখালীতে বিএনপির মতবিনিময় সভা


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫


কাউখালীতে বিএনপির মতবিনিময় সভা

পিরোজপুর: কাউখালীতে মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যার পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কাউখালী উপজেলা শাখার আয়োজনে উত্তর বাজার দলীয় কার্যালয়ে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড নেতাদের নিয়ে নির্বাচনীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কাউখালী উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পিরোজপুর ২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ভান্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক আহমেদ সোহেল মঞ্জুর সুমন।

এ সময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিঞা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান লিকসন, সিনিয়র বিএনপি নেতা শফিউল আজম দুলাল, গিয়াস উদ্দিন অলি, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক,উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান তালুকদার মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিব উদ্দিন তালুকদার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোয়াইব সিদ্দিকী । এছাড়া অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সহ ইউনিয়ন বিএনপি’র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপি মনোনীত প্রার্থী মনজুর সুমন বলেন, ব্যক্তির চেয়ে দল বড়। আমরা ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবো ইনশাল্লাহ। আমাদের মধ্যে কোন মতানৈক্য থাকবে না। এখন থেকে আমরা সবাই ধানের শীষের প্রার্থীর পক্ষে ভোটারদের দ্বারে দ্বারে প্রচার করব। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনগণের মাঝে প্রচার করতে হবে। বিএনপি জনগণের জন্য জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা করবে এই বাণীটি আমাদের ভোটারদের কাছে পৌঁছে দিতে হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৫৫:৪৭   ২৯৩ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ