ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয়: ডা. জাহিদ

ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয়: ডা. জাহিদ


মারুফ সরকার,( ঢাকা )
প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫


ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয়: ডা. জাহিদ

ঢাকা: দিনাজপুর হাকিমপুর উপজেলায় ইমাম, মোয়াজ্জেম ও কওমি মাদ্রাসা শিক্ষকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে হিলি বন্দরের সি অ্যান্ড এফ এজেন্ট এসোসিয়েশন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনের পার্থী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

মতবিনিময় সভায় ডা. জাহিদ হোসেন বলেন, বিএনপি সব সময় ধর্মীয় শিক্ষাকে গুরুত্ব দিয়ে এসেছে। ইসলামী শিক্ষার পাশাপাশি অন্য ধর্মের শিক্ষাকেও আমরা সমানভাবে উৎসাহিত করি। কারণ বিএনপি বিশ্বাস করে, ধর্মীয় শিক্ষা মানুষকে ন্যায়, নীতি ও মানবিকতার পথে চালিত করে। আমাদের লক্ষ্য ধর্ম, জাতি বা সম্প্রদায় নির্বিশেষে সবার জন্য ন্যায় ও সমান সুযোগ নিশ্চিত করা।

তিনি আরও বলেন, আমরা চাই, আলেম-ওলামা, ইমাম, মোয়াজ্জেম ও মাদ্রাসা শিক্ষকরা সমাজে নেতৃত্বের ভূমিকা পালন করুন। মানুষকে নৈতিকতার শিক্ষা দিন, সঠিক পথে পরিচালিত করুন। বিএনপি সব সময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। বিএনপি জনগণের দল আমরা রাজনীতি করি মানুষের কল্যাণে, ন্যায় ও মানবতার পক্ষে।

সভায় বক্তারা বলেন, ইসলাম ও ধর্মীয় শিক্ষা জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সর্বদা ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ রক্ষায় কাজ করেছেন। সেই ধারাবাহিকতায় বর্তমান নেতৃত্বও ধর্মীয় শিক্ষা ও শিক্ষকদের মর্যাদা বৃদ্ধিতে বদ্ধপরিকর।

সভায় হাকিমপুর উপজেলা ও পৌরসভার শতাধিক ইমাম, মোয়াজ্জেম ও মাদ্রাসা শিক্ষক অংশগ্রহণ করেন। উপস্থিত ধর্মীয় নেতারা এ ধরনের মতবিনিময় সভাকে সময়োপযোগী ও ফলপ্রসূ উদ্যোগ হিসেবে স্বাগত জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রেজা বিপুল, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হকসহ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সভা শেষে দলীয় নেতাকর্মী ও উপস্থিত ধর্মীয় ব্যক্তিদের মধ্যে সৌহার্দ্য ও ঐক্যের প্রতীক হিসেবে শুভেচ্ছা বিনিময় করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:০১:৩৮   ১৫০ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ