ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে হোক এই স্লোগানে মুখরিত দোহার-নবাবগঞ্জ

তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে হোক এই স্লোগানে মুখরিত দোহার-নবাবগঞ্জ


মাহবুবুর রহমান টিপু, ( দোহার )
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫


তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে হোক এই স্লোগানে মুখরিত দোহার-নবাবগঞ্জ

ঢাকা:  তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে হোক এই স্লোগানে ঢাকার দোহার উপজেলায় জয়পাড়া মহাবিদ্যালয় ও পদ্মা মহাবিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময়কালে ধানের শীষে ভোট চাইলেন ঢাকা জেলা মহিলা দলের সভাপতি শামীমা ইসলাম শিলা।
গত বুধ ও বৃহস্পতিবার সকালে ঢাকা জেলা জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে উপজেলায় জয়পাড়া মহাবিদ্যালয় ও পদ্মা মহাবিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময়কালে একথা বলেন। এ সময়ে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য তুলে ধরে শিক্ষার্থী ও নেতাকর্মিদের উদ্দেশ্যে বলেন, ‘আসো আমরা আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই, শহীদের কাঙ্খিত বাংলাদেশ গড়ার জন্য যা যা প্রয়োজন এবং ভবিষ্যৎ বাংলাদেশে নিজেদেরকে যোগ্য করার জন্য যা যা প্রয়োজন তোমরা তা সকলে গ্রহণ করবে।
উল্লেখ্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থীর নাম ঘোষনা করেছে বিএনপি। গত ৩ নভেম্বর সোমবার বিএনপির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর প্রার্থীদের তালিকা প্রকাশ করেছেন। তালিকায় ঢাকা-১ আসনে ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাককে নির্বাচিত হয়েছেন। তারই ধারাবাহিকতা বৃহস্পতিবার ঢাকার দোহার উপজেলায় জয়পাড়া মহাবিদ্যালয় ও পদ্মা মহাবিদ্যালয়ে শিক্ষার্থীদের তারেক রহমানের স্লোগান তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের জন্য হোক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষার্থীদের কাছে ভোট চাইলেন ঢাকা জেলা মহিলা দলের সভাপতি শামীমা ইসলাম শিলা।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নতুন ভোটারের কাছে নেতাকর্মীদের এভাবেই ধানের শীষে ভোট চাইতে বলা হয়েছে। সারা দেশে সব শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের কাছে তারেক রহমানের আহ্বান তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের হোক।
এছাড়া ঢাকা জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি শামীমা ইসলাম শিলার উদ্যোগে দোহার ও নবাবগঞ্জ উপজেলার প্রতিটি ওয়ার্ডে নির্বাচনী উঠান বৈঠক করছেন। উঠান বৈঠকে তার দলের নেতা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তার সিনিয়র নেতা ঢাকা-১ আসনে বিএনপির প্রার্থী খন্দকার আবু আশফাকের জন্য ধানের শীষে ভোট চেয়ে গনসংযোগ চালিয়ে যাচ্ছেন।
উপস্থিতি ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মাসুদ পারভেজ, জয়পাড়া মহাবিদ্যালয়ের সাবেক ছাত্রদলের জিএস হাসনাত খালাসি, উপজেলা মৎস্য দলের সভাপতি মো.রমজান হোসেন প্রমুখ।

এন/আর

বাংলাদেশ সময়: ২৩:২০:৪৯   ২৬৩ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ