ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন উলিপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি! ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস সাধু বাবার আস্তানায় ধর্ষণের শিকার নারী টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন খোকন কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » নাজিরপুরে খেজুরের রস সংগ্রহে ব্যস্ত গাছিরা

নাজিরপুরে খেজুরের রস সংগ্রহে ব্যস্ত গাছিরা


আল-আমিন হোসাইন,(পিরোজপুর)
প্রকাশ: শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫


নাজিরপুরে খেজুরের রস সংগ্রহে ব্যস্ত গাছিরা

পিরোজপুর: শীত আসতে না আসতেই নাজিরপুর উপজেলার গাছিরা আগাম খেজুর গাছ পরিচর্জায় ব্যস্ত সময় পার করছে। দিনে কিছুটা গরম হলেও সন্ধ্যা হলেই শীতের আগমন বার্তা চলে এসেছে। সকালে শিশির ভেজার পথ, যা শীতের আগমনের বার্তা জানান দিচ্ছে।

খেজুর গাছ থেকে বিশেষ ভাবে রস সংগ্রহ করতে পারদর্শি তাদেরকে গাছি বলা হয়। আগাম রস পাবার আশায় উপজেলার বুইচাকাঠী গ্রামের বিনয় শিকদার এ বছর ৫ কুড়ি খেজুর গাছ পরিচর্যার জন্য কাজ শুরু করেছে। শীতের মওসুম শুরু হতে না হতেই খেজুরের রস আহরণের জন্য অন্যান্য গাছিরা খেজুর গাছ প্রস্তুত করতে শুরু করেছে।

গাছিরা হাতে দা নিয়ে ও কোমরে ডোঙ্গা বেঁধে নিপুণ হাতে গাছ পরিষ্কার করছে। মৌসুমি খেজুরের রস দিয়েই জনপদে শুরু হয় শীতের আমেজ। শীত যত বাড়বে খেজুর রসের মিষ্টি বাড়বে। শীতের দিনের সবচেয়ে আকর্ষণ দিনের শুরুতে খেজুরের রস, সন্ধ্যা রস ও সুস্বাদু গুড়-পাটালি। আর সুস্বাদু পিঠা, পায়েস তৈরিতে আবহমান কাল থেকে খেজুর গুড় পেয়ে থাকে কৃষকরা।

খেজুরের শুধু রসই নয়, পাটালি, নলেন গুড় ছাড়া জমেই ঊঠেনা। ধারালো দা দিয়ে খেজুর গাছের সোনালী অংশ বের করা হয়, যাকে বলে চাঁচ দেয়া ও কয়েক সপ্তাহ খানেক পর নলি স্থাপনের মাধ্যমে শুরু হবে সুস্বাদু খেজুর রস আহরণের কাজ। প্রভাতের শিশির ভেজা ঘাস জানান দিচ্ছে শীতের আগমনি বার্তা। এবছর সঠিক সময়ে শীতের আগমন হওয়াতে পিরোজপুরের নাজিরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে খেজুরের রস আহরণের জন্য গাছিরা আগাম খেজুর গাছগুলো প্রস্তুত শুরু করেছে। আগে থেকে রস ও গুড় পেলে খেজুর গাছ মালিকরা অর্থনৈতিক ভাবে লাভবান হবে। অল্পদিনের মধ্যে খেজুর গাছে কল স্থাপন এবং তারপর শুরু হবে সুস্বাদু খেজুর রস সংগ্রহের কাজ।

খেজুরের রস দিয়ে তৈরি করা নলের গুড়, ঝোলা গুড়, দানা গুড় ও বাটালি গুড়ের মিষ্টি গন্ধেই যেন অর্ধভোজন হয়ে যায়। যারা আগাম খেজুর গাছ তুলছে তারা বেশি দামে রস, গুড়, পাটালি বিক্রি করে অধিক লাভবান হবেন এমন টা আশা করছে। শীতের সকালে অনেকেই কিনতে আসেন খেজুরের রস। ছোট বড় বিভিন্ন রকমের খেজুর গাছে অত্যন্ত ঝুঁকি নিয়েই গাছিরা কোমরে রশি বেঁধে গাছে ঝুলে গাছ ছালছে।

অল্প ক’দিনের মধ্যে বাতাসে চিরসবুজের বুকচিরা অপরূপ সৌন্দর্যে সকলের মন মাতিয়ে তুলবে মিষ্টি খেজুর রস ও গুড়। কাক ডাকা ভোর থেকে চলবে রস সংগ্রহ। সন্ধ্যায় চলবে গাছ কাটার কাজ। চলতি মৌসুমে কিছুটা আগেই বিভিন্ন গাঁয়ের প্রান্তিক গাছিরা প্রস্তুতি নিচ্ছেন। এ জনপদে গ্রামে গ্রামে সকালের শিশিরের সঙ্গে অনুভূত হচ্ছে শীত। সময়ের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার প্রাচীনতম ঐতিহ্যবাহী খেজুর গাছ ও গাছি।

অধিকাংশ পতিত জমিতে, ক্ষেতের আইলে, ঝোপঝাড়ের পাশে ও রাস্তার দু’ধার দিয়ে ছিল অসংখ্য খেজুর গাছ। খেজুর গাছ আমাদের অর্থনীতি, সংস্কৃতি, সাহিত্য তথা জীবনধারায় মিশে আছে। এছাড়া খেজুরের পাতা জ্বালানি কাজে ব্যবহার হয়ে থাকে। কিন্তু জলবায়ু পরিবর্তন, কালের বিবর্তনে বাংলার ঐতিহ্যবাহী খেজুর গাছ এখন প্রায় বিলুপ্তির পথে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:০৪:১৭   ৩৭৪ বার পঠিত  |            







বরিশাল থেকে আরও...


বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন
কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
কাউখালীতে মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ



আর্কাইভ