ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » সড়কে গার্ডার ব্রীজের নির্মাণ কাজ করার দাবীতে মানববন্ধন

সড়কে গার্ডার ব্রীজের নির্মাণ কাজ করার দাবীতে মানববন্ধন


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর ২০২৫


সড়কে গার্ডার ব্রীজের নির্মাণ কাজ করার দাবীতে মানববন্ধন

ঝালকাঠি: কাঁঠালিয়ায় গুরুত্বপুর্ন একটি সড়কে গার্ডার ব্রীজের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ইয়োথ রেডকেয়ার মানবিক ফাউন্ডেশনের আয়োজনে আজ সোমবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার আমুয়া বন্দরের পুর্বপাড় উপজেলা হাসপাতাল সড়কে ঘন্টাব্যাপি এ মানববন্ধন কর্মসুচী পালিত হয়।

রাজনৈতিক দলের নেতা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীসহ স্থানীয় শত শত লোকজন এতে অংশ নেয়।

এসময় বক্তব্য দেন, আমুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নকিরুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাস্টার মজিবুর রহমান, প্রধান শিক্ষক মো.মাহবুব হোসেন, মো. মঞ্জুরুল হক, ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আঃ মান্নান তালুকদার, যুবদল নেতা তুহিন মিয়া, শিক্ষার্থী লামিয়া আক্তার, অরিন্দম মজুমদার ও ফাউন্ডেশনের সভাপতি মেহেদী হাসান প্রমূখ।

মানববন্ধনে বক্তরা বলেন, এ সড়ক দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ কমপক্ষে ৮ টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ছাড়াও আমুয়া বন্দরের হাটুরের হাজার হাজার মানুষ চলাচল করে। বর্তমানে ব্রীজের পাশের একটি বিকল্প কাঠের সেতু তৈরী জীবনের ঝুকি নিয়ে হাসপাতালের এ্যাম্বুলেন্সসহ মানুষ ও যানবাহন পারাপার হচ্ছে। প্রায়ই ঘটছে দুর্ঘনা।

জানাগেছে, ২০২১-২২ অর্থ বছরে হলতা নদীর শাখা ধোপা খালের ওপর গুরুত্বপুর্ন গার্ডার ব্রীজের কাজ পায় বরিশালের ঠিকাদারী প্রতিষ্ঠান পোদ্দার এন্টারপ্রাইজ। তিন বছরে কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ।

উপজেলা এলজিইডি প্রকৌশলী গোলাম মোস্তফা জানান, ব্রীজ নির্মাণে শুরুতে এপ্রোচ সড়ক নিয়ে জটিলতা দেখা দেয়। পরে উচ্চতা কম হওয়ায় পুরনায় নকশা পরিবর্তন করা হয়েছে। এতে ব্রীজের কাজে সময় লাগছে। তবে কাজ চলছে তা ধীর গতিতে। এ ব্যাপারে ঠিকাদারী প্রতিষ্ঠানকে দ্রুত কাজ সম্পন্ন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:২২:৪৭   ১৮৭ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ