ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন উলিপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি! ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস সাধু বাবার আস্তানায় ধর্ষণের শিকার নারী টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন খোকন কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » আগৈলঝাড়ায় ৩২ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে প্রতারনা,বাবা-ছেলে গ্রেফতার

আগৈলঝাড়ায় ৩২ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে প্রতারনা,বাবা-ছেলে গ্রেফতার


স্টাফ রিপোর্টার,( আগৈলঝাড়া )
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫


আগৈলঝাড়ায় ৩২ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে প্রতারনা, বাবা-ছেলে গ্রেফতার

বরিশাল: আগৈলঝাড়ায় বিদেশ নেওয়ার নামে প্রতারনা করে ৩২ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। এঘটনায় থানায় মামলা দায়ের করলে পুলিশ পিতা ও পুত্রকে গ্রেফতার করেছে ।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার রত্মপুর ইউনিয়নের বেলুহার গ্রামের চুন্নু শরীফের ছেলে রুবেল শরীফকে কিছুদিন পূর্বে সৌদিআরব নেয় ইমরান ভুইয়া। এর সূত্রে ধরে ইমরান ভুইয়া, রুবেলের আপর দুইভাই রাসেল শরীফ ও রাজিব শরীফকে কানাডা নেওয়ার জন্য তাদের সাথে সক্ষ্যতা গড়ে তোলে। এর পরে রাসেল শরীফ ও রাজিব শরীফকে কানাডায় নেওয়ার প্রলোভন দেখিয়ে ২০২৪ সালের ৮ নভেম্বর থেকে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত ইমরান ভুইয়া ও তার পিতা নুরু ভুইয়াসহ তাদের পরিবারের লোকজন বিভিন্ন ব্যাংক একাউন্টের মাধ্যমে বিভিন্ন সময় ৩২ লক্ষ টাকা হাতিয়ে নেয়।

পিতা ও পুত্রের প্রতারনার ফাঁদে পরে রাসেল শরীফ ও সহদর রাজিব শরীফ কানাডা যাওয়ার জন্য সহায়-সম্বল বিক্রি করে বর্তমানে নিঃস্ব হয়ে পরে। প্রতারকচক্র টাকা হাতিয়ে নিতে ভুয়া ভিসা, কোম্পানীর চুক্তিপত্রসহ বিভিন্ন কাগজপত্র তাদের প্রদান করে। কানাডা নেওয়ার জন্য রাসেল শরীফ ও রাজিব শরীফ’র পরিবার চাপ প্রয়োগ করলে ইমরান ভুইয়া ও পিতা নুরু ভুইয়া তালবাহনা শুরু করে কানাডা না নিয়ে তারা দীর্ঘদিন ধরে কালক্ষেপন করে আসছিল। দীর্ঘদিন অপেক্ষার পর রাসেল শরীফের পরিবার এলাকার লোকজনকে বিষয়টি জানান। এলাকার লোকজন প্রতারক নুরু ভুইয়ার বাড়িতে গেলে তাদের সাথে রুঢ় আচরন করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়।

কানাডায় যাওয়ার আসায় নিঃস্ব হওয়া রাসেল শরীফ ও রাজিব শরীফ’র পরিবার প্রতারক নুরু ভুইয়া ও ছেলে ইমরান ভুইয়ার কাছে টাকা ফেরত চাইলে টাকা দিতে অস্বীকৃতি জানায়। এঘটনায় রাসেল শরীফ বাদী হয়ে চলতি বছরের ১৭ জুলাই আগৈলঝাড়া থানায় দালাল নুরু ভুইয়া ও তার ছেলে ইমরান ভুইয়াসহ ৬ জনকে আসামী করে প্রতারনার মামলা দায়ের করেন, যার নং ৬। ওই প্রতারনা মামলার আসামী দালাল প্রতারক পিতা নুরু ভুইয়া ও ছেলে মো.নবীন ভুইয়াকে আগৈলঝাড়া থানার এসআই আব্দুল্লাহ আল মামুন সোমবার রাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।
এব্যাপারে মামলার বাদী রাসেল শরীফ জানান, কানাডা নেওয়ার কথা বলে ইমরান ও তার পিতা নুরু ভুইয়া বিভিন্ন ব্যাংক একাউন্টের মাধ্যমে ৩২ লাখ টাকা হাতিয়ে নিয়ে তালবাহনা করে। এবিষয়ে আগৈলঝাড়া থানায় আমি প্রতারনার মামলা দায়ের করেছি।
অভিযুক্ত নুরু ভুইয়া গ্রেফতারের পরে তার বাড়ির লোকজন আত্মগোপনে থাকায় তাদের পরিবারের বক্তব্য পাওয়া যায়নি।
এব্যাপারে আগৈলঝাড়া থানার ওসি মো.অলিউল ইসলাম সাংবাদিকদের বলেন, বিদেশ নেওয়ার কথা বলে বাদীর পরিবারের কাছ থেকে টাকা নিয়েছে আসামীরা। তাদের বিরুদ্ধে থানায় প্রতারনার অভিযোগে মামলা দায়েরের পরে দুইজনকে গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২৮:১৬   ৬০৫ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন
কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
কাউখালীতে মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ



আর্কাইভ