ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে দুই ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের এজলাস স্থাপনা

কাউখালীতে দুই ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের এজলাস স্থাপনা


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫


কাউখালীতে দুই ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের এজলাস স্থাপনা

পিরোজপুর: কাউখালীতে গ্রাম আদালত সক্রিয় করন ও আদালত সুশৃংখল ও সুন্দরভাবে পরিচালনা করার জন্য উপজেলার সদর ইউনিয়ন ও আমরাজুরি ইউনিয়নের গ্রাম আদালতের নব নির্মিত এজলাস স্থাপনা করা হয়েছে। পূর্বে গ্রাম আদালতে বসার কোন মালামাল ছিল না। ফলে অস্থায়ীভাবে গ্রাম আদালতের কার্যকলাপ করা হতো। বর্তমানে স্থানীয় সরকার থেকে বরাদ্দ থেকে উপজেলার দুইটি ইউনিয়নে গ্রাম আদালতের এজলাস তৈরি করা হয়েছে।

কাউখালী উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল দশটায় কাউখালী সদর ইউনিয়ন পরিষদের নবনির্মিত গ্রাম আদালতের এজলাস পরিদর্শন করেন। কাউখালী উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা বলেন, প্রতিটি ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের কার্যক্রম সচল থাকলে এলাকার ছোটখাটো বিরোধ মীমাংসা হয়ে যাবে, এলাকার সমস্যা এলাকার ভিতরে সমাধান হলে সকলেরই মঙ্গল হবে। কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, গ্রাম আদালত একটি প্ল্যাটফর্ম যেখানে বসে বিচার কার্যক্রম পরিচালনা করলে, এলাকার সাধারণ জনগণ উপকৃত হইবে। মামলার জট কমে যাবে। আদালতে মামলা হলে মানুষের মধ্যে সম্পর্ক নষ্ট হয়।

গ্রাম আদালতে মাধ্যমে ফয়সালা হলে সম্পর্ক ঠিক থাকে এবং মামলা পরিচালনা করতে কোন টাকা পয়সা লাগে না। এজন্য গ্রাম আদালত সচল রাখতে হবে। কাউখালী সদর ইউনিয়ন পরিষদের ইউপি প্রশাসনিক কর্মকর্তা আশুতোষ বড়াল জানান, সপ্তাহে প্রতি বুধবার সদর ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত বসে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৪২:১৬   ৪২৭ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ