ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ঢাকা সমাবেশকে কেন্দ্র করে মধুখালীতে পুলিশের কড়া নজরদারি

ঢাকা সমাবেশকে কেন্দ্র করে মধুখালীতে পুলিশের কড়া নজরদারি


মধুখালী ( ফরিদপুর ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর ২০২৫


ঢাকা সমাবেশকে কেন্দ্র করে মধুখালীতে পুলিশের কড়া নজরদারি

ফরিদপুর: আওয়ামী লীগের আগামীকাল ১৩ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য ‘লকডাউন সমাবেশ’কে ঘিরে সারাদেশে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই অংশ হিসেবে ফরিদপুরের মধুখালী উপজেলায় ঢাকা–খুলনা মহাসড়কে বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান পরিচালনা করছে মধুখালী থানা পুলিশ।

বুধবার (১২ নভেম্বর) সকাল থেকে মধুখালী রেলগেটসহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যানবাহন তল্লাশি চালানো হয়। পুলিশ যাত্রীবাহী বাস, প্রাইভেট কার, মোটরসাইকেলসহ প্রতিটি যানবাহন তল্লাশি করে দেখছে কোনো সন্দেহজনক ব্যক্তি বা বস্তু বহন করা হচ্ছে কি না।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান জানান, “আগামীকাল ঢাকায় আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে কেউ যেন নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেই লক্ষ্যে আমরা মহাসড়কে কড়া নজরদারি রাখছি। সাধারণ জনগণের নিরাপত্তার কথা চিন্তা করেই প্রতিটি যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে, যাতে কেউ কোনো আগ্নেয়াস্ত্র বা দেশীয় অস্ত্র নিয়ে ঢাকায় প্রবেশ করতে না পারে।”

তিনি আরও বলেন, “আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা।”

জানা গেছে, আগামীকাল ঢাকায় আওয়ামী লীগ ঘোষিত ‘লকডাউন সমাবেশে’ অংশ নিতে সারা দেশ থেকে নেতাকর্মীরা রাজধানীতে যাচ্ছেন। এ প্রেক্ষিতে প্রশাসন ও পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে, যাতে কোনো অরাজকতা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৩:২৫:২৮   ২৮৫ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ