ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » আড়াইহাজারে জাল নোটসহ এক ব্যক্তি গ্রেপ্তার

আড়াইহাজারে জাল নোটসহ এক ব্যক্তি গ্রেপ্তার


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫


আড়াইহাজারে জাল নোটসহ এক ব্যক্তি গ্রেপ্তার


নারায়ণগঞ্জ:
আড়াইহাজারে জালনোটসহ আব্দুল কুদ্দুস হাওলাদার (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গোপালদী পৌর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গোপালদী তদন্ত কেন্দ্রের পুলিশ। এসময় তার কাছ থেকে ৬টি পাঁচশ’ টাকার ও চারটি দুইশ’ টাকার জাল নোট জব্দ করা করা হয়।

গ্রেপ্তার আব্দুল কুদ্দুস পিরোজপুর ভান্ডিরিয়া থানার হরিণপালা গ্রামের ওসমান হাওলাদারের ছেলে। তিনি রাজধানীর ডেমরা এলাকায় বাসা নিয়ে ভাড়া থাকেন।
গোপালদী তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) আখতারুজ্জামান জানান, আব্দুল কুদ্দুস হাওলাদার গোপালদী পৌর বাজারের হার্ডওয়ার পট্টি আব্দুল মান্নানের মুদিদোকানের জাল টাকা দিয়ে কিছু মালামাল ক্রয় করেন । এসময় মালামালের দাম দিলে দোকানদার টাকা হাত দিয়ে সন্দেহ হয়। পরে আশপাশের লোকজন দিয়ে টাকাগুলো চেক করলে টাকাগুলো জাল শনাক্ত করে। পরে পুলিশকে খবর দিয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
এ ব্যপারে আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জালনোট দিয়ে সদাই কেনার বিষয়টি স্বীকার করেন। এ ব্যাপারে এসআই আখতারুজ্জামান বাদী হয়ে হয়ে জালনোট কারবারি আব্দুল কুদ্দুস হাওলাদারে বিরুদ্ধে মামলা করেছেন। বৃহস্পতিবার বিকালে তাকে আদালতের মাধ্যমে নারায়ণগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:০০:৪৩   ১৫২ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ