ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » আ.লীগের লকডাউন কর্মসূচি ঘিরে পুলিশের অভিযানে আটক ৬৩

আ.লীগের লকডাউন কর্মসূচি ঘিরে পুলিশের অভিযানে আটক ৬৩


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫


আ.লীগের লকডাউন কর্মসূচি ঘিরে পুলিশের অভিযানে আটক ৬৩

পটুয়াখালী: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি ঘিরে কঠোর অবস্থানে পটুয়াখালী পুলিশ। লকডাউন কর্মসূচি প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী পটুয়াখালীতে বাড়তি নিরাপত্তা জোরদার করেছে। ইতোমধ্যে লকডাউনকে কেন্দ্র করে জেলায় আওয়ামীলীগের ৬৩ জনকে আটক করেছে পুলিশ।
গত তিন দিনে পটুয়াখালী সদর থানায় ৭, দুমকি-৪, মির্জাগঞ্জ-৪, বাউফল-১০, দশমিনা-১১, গলাচিপা-৬, কলাপাড়া -৯, মহিপুর-২ ও রাঙ্গাবালী থানায় ১০ জনকে আটক করেছে।
এদিকে পটুয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পূর্ব ঘোষিত লকডাউনের প্রতিবাদে মটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালী জেলা শাখা।বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে জেলা জামায়াতের আমির নাজমুল আহসান এবং কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাবেক নেতা আব্দুল্লাহ আন নাহিয়ানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন চলাকালে শহরে কোনো অরাজকতা বা সংঘর্ষের খবর পাওয়া যায়নি।পটুয়াখালী শহরে ছিলো সম্পূর্ণ শান্ত পরিবেশ। দোকানপাট ও যানবাহন চলাচল ছিলো প্রায় স্বাভাবিক। আওয়ামী লীগ বা এর সহযোগী সংগঠনের কোনো নেতাকর্মীকে রাস্তায় দেখা যায়নি। ফলে জনজীবন ছিলো স্বাভাবিক গতিতে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল বলেন, লকডাউনকে কেন্দ্র করে সকাল থেকে আমরা মাঠে তৎপর আছি। জেলায় স্বাভাবিক অবস্থা বিরাজ করছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১২:৫৪:৩৩   ১৭৬ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ