ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বরিশাল-১ আসনে এনসিপি’র মনোনয়ন পেলেন মাজহারুল ইসলাম নিপু

বরিশাল-১ আসনে এনসিপি’র মনোনয়ন পেলেন মাজহারুল ইসলাম নিপু


স্টাফ রিপোর্টার,( আগৈলঝাড়া )
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর ২০২৫


বরিশাল-১ আসনে এনসিপি’র মনোনয়ন পেলেন মাজহারুল ইসলাম নিপু

বরিশাল: এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসন (গৌরনদী-আগৈলঝাড়া)’য় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র দলীয় মনোনয়ন পেয়েছেন আগৈলঝাড়ার জাতীয় নাগরিক পাটি(এনসিপি)’র উপজেলার আহবায়ক মাজহারুল ইসলাম নিপু।
১৩ নভেম্বর সন্ধ্যায় বাংলামটর এনসিপির প্রধান কার্যালয় থেকে তাকে মনোনীত করে তার হাতে মনোনয়ন পত্র তুলে দেন জাতীয় নাগরিক পার্টি(এনসিপি) কেন্দ্রীয় নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পাটির কেন্দ্রীয় কমিটির যুগ্ন-আহবায়ক সারোয়ার তুষার, কেন্দ্রীয় যুগ্ন-সচিব এস এম সাইফ মোস্তাফিজ, কেন্দ্রীয় সংগঠক মো.রফিকুল ইসলাম কনক, কেন্দ্রীয় সদস্য ও বরিশাল জেলার এনসিপির প্রধান সমন্বয়কারী আবু সাঈদ মুসা, বরিশাল জেলা যুগ্ন-সমন্বয়কারী আবেদ আহমেদ রনি, বরিশাল জেলা এনসিপি সদস্য সাবিত হোসেন শান্ত, বরিশাল মহানগর সংগঠক সৈয়দ মোরশেদ মাহিমসহ প্রমুখ।
মনোনয়ন পাওয়ায় মাজহারু ইসলাম নিপু বলেন, বরিশাল-১ আসনে আমাকে মনোনীত করার মাধ্যমে এই আসনটি জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) নিশ্চিত হয়ে গেল। তিনি আরও বলেন “স্বাধীনতার এত বছর পরেও দেশের মানুষ স্বাধীনতার স্বাদ পায়নি। অসহায় ও খেটে খাওয়া মানুষ একশ্রেনীর শাসকের শোষণের শিকার হয়েছে। আমরা শাসক নয়, সেবক হিসেবে কাজ করতে চাই।
বরিশাল-১ আসন হচ্ছে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা নিয়ে গঠিত। আসনটিতে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম জহির উদ্দীন স্বপন, জামায়াতে ইসলাম থেকে মাওলানা কামরুল ইসলাম খান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে রাসেল সরদার মেহেদী।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:২৮:১৮   ২৬৩ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ