ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পটুয়াখালীতে অসহায় বৃদ্ধ দম্পতির বাড়িতে সহায়তা নিয়ে হাজির রিজভী

পটুয়াখালীতে অসহায় বৃদ্ধ দম্পতির বাড়িতে সহায়তা নিয়ে হাজির রিজভী


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: রবিবার, ১৬ নভেম্বর ২০২৫


পটুয়াখালীতে অসহায় বৃদ্ধ দম্পতির বাড়িতে সহায়তা নিয়ে হাজির রিজভী

পটুয়াখালী: হতদরিদ্র ও অসুস্থ বৃদ্ধ আব্দুল গনি ও বৃদ্ধা মমতাজ বেগম দম্পতির বাড়িতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মানবিক সহায়তা নিয়ে ছুটে এসেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। রোববার ১৬ নভেম্বর বেলা ১১টায় পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়নের আবাসন প্রকল্পে বসবাসরত অসহায় এ পরিবারটিকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
জানা যায়, দীর্ঘদিন না খেয়ে অসুস্থ অবস্থায় বিছানায় কাতরাচ্ছিলেন নদী ভাঙনে বাড়িঘর হারানো অসহায় বৃদ্ধ আব্দুল গনি ও মমতাজ। এ বিষয়ে স্থানীয় একটি গণমাধ্যমে সংবাদ প্রচার হলে তা দৃষ্টিগোচর হয় তারেক রহমানের। সঙ্গে সঙ্গে তিনি স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সেখানে পাঠিয়ে পরিবারটির খোঁজখবর নেন এবং চিকিৎসা সহায়তা দিয়ে পরিবারটির দায়িত্ব গ্রহণ করেন। তারই ধারাবাহিকতায় আজ ‘আমরা বিএনপি’ পরিবার নামে একটি সংগঠনের মাধ্যমে অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর মাধ্যমে নগদ অর্থ সহায়তা করেন।
বৃদ্ধ আব্দুল গনি বলেন, আমাদের দেখার মতো কেউ নেই। খুব কষ্টে না খেয়েও ছিলাম ৬-৭ দিন। আমাদের কষ্ট দেখে তারেক রহমান সাহায্য করেছে। আমাদের খুবই ভালো লাগছে। আমরা তারেক জিয়ার জন্য নামাজ পড়ে দোয়া করব।
এ সময় রুহুল কবির রিজভী বলেন, শত শত মাইল দূরে বসেও তারেক রহমান দেশের মানুষকে নিয়ে ভাবেন। তার নির্দেশে আজ আমরা ছুটে এসেছি পটুয়াখালীর প্রত্যন্ত এই গ্রাম অঞ্চলে। পরিবারটির দুরবস্থা দেখে আমাদের খুবই কষ্ট লেগেছে। তাদের সহযোগিতা করতে পেরে ভালো লাগছে।
আরও উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’ নামের সংগঠনটির কেন্দ্রীয় সদস্যরা। এছাড়া উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটনসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এন/ এস

বাংলাদেশ সময়: ২১:৪০:০২   ১৭৬ বার পঠিত  | ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ