ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » নিখোঁজের একদিন পর পায়রা নদী থেকে শিশুর লাশ উদ্ধার

নিখোঁজের একদিন পর পায়রা নদী থেকে শিশুর লাশ উদ্ধার


জাকির হোসেন,আমতলী (বরগুনা)
প্রকাশ: রবিবার, ১৬ নভেম্বর ২০২৫


নিখোঁজের একদিন পর পায়রা নদী থেকে শিশুর লাশ উদ্ধার

বরগুনা: আমতলী উপজেলার আরপাঙ্গাশিয়া ইউনিয়নের পশুরবুনিয়া গ্রামে পিতার নিকট বেড়াতে এসে পাননা (১৩) নামে এক শিশু নিঁখোজ হয়। নিঁখোজের একদিন পর গ্রাম সংলগ্ন পায়রা নদী থেকে ওই শিশুর লাশ উদ্ধার করেছে আমতলী থানা পুলিশ। শুক্রবার রাতে ওই শিশুটি নিঁখোজ হয়। লাশ ময়না তদন্তের জন্য বরগুনার মর্গে পাঠানো হয়েছে। নিহত পান্নার বাড়ি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার খাজরা গ্রামে। তার বাবার নাম সফিকুল ইসলাম গাজী।
স্থানীয়রা সূত্রে জানা গেছে, ভাঙ্গনের হাত থেকে রক্ষার জন্য পায়রা নদীর তীরে পানি উন্নয়ন বোর্ডের ব্লক নির্মাণ কাজ চলছে। কাজ করছেন ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জাকির এন্টারপ্রাইজ। ওই প্রতিষ্ঠানে শ্রমিকের কাজ করছেন বাবা সফিকুল ইসলাম গাজী। বাবার কাছে ১০ দিন আগে বেড়াতে আসেন শিশু পুত্র পান্না।

শুক্রবার রাত ৮টার দিকে নিখোঁজ হয় সে। নিঁখোজের পর রাতভর খোঁজাখুঁজির পরও না পেয়ে স্থানীয় মসজিদে মাইকিং করা হয়। নিখোঁজের একদিন পর শনিবার সন্ধ্যায় পায়রা নদীর পাড়ে জিও ব্যাগের ফাঁকে পান্নার লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
শিশুটির বাবা সফিকুল ইসলাম গাজী কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার সব শেষ হয়ে গেল। বেড়াতে এসে ছেলেটা কীভাবে মারা গেল তা বুঝতে পারছি না।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান জগলুল হাসান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনার মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:১৪:৪২   ২৬৫ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ