ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে শখের মালটা চাষে ভাগ্য বদল জিয়ার

কাউখালীতে শখের মালটা চাষে ভাগ্য বদল জিয়ার


রিয়াদ মাহমুদ সিকদার,কাউখালী(পিরোজপুর)
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর ২০২৫


কাউখালীতে শখের মালটা চাষে ভাগ্য বদল জিয়ার

পিরোজপুর: কাউখালীতে দিন দিন বাড়ছে মালটা জাতীয় ফলের বাগান। লাভ ভালো থাকায় কৃষকদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে এই জাতীয় ফলের আবাদ। স্বাদ, ঘ্রান ও রং এর দিক থেকে বিদেশি কমলা থেকে কোন অংশে কম নয় বলে দাবি কৃষি অধিদপ্তরের। যে কারণে বাগানগুলো দেখতে দূর দূরান্ত থেকে অনেকেই ছুটে আসছেন।

একসময় মালটা ফল দুর্লভ হলেও বর্তমানে অত্যন্ত জনপ্রিয় ফল মালটা। প্রচুর পরিমাণে ভিটামিন সমৃদ্ধ এ ফলে রয়েছে প্রচুর ঔষধি গুনাগুন। ভিটামিন সি ও বি ক্যালসিয়াম, চর্বি মুক্ত ক্যালরি, ফসফরাস সমৃদ্ধ রসালো ফল মালটা। বিশেষ করে জ্বর, ঠান্ডা জনিত কাশি, মাথাব্যথা সহ অনেক রোগ প্রতিরোধ করে এই মালটা। কৃষি অধিদপ্তরের এস এস সি পি প্রজেক্টের আওতায় উপজেলার সদর ইউনিয়নের গান্ডতা গ্রামে মীর জিয়া ৭০ শতাংশ জমিতে কৃষি বিভাগের পরামর্শে উন্নত জাত বারি- ১ মালটার প্রায় ৩০০ টি চারা লাগান। তিনি মালটা চাষ করে বেশ লাভবান হয়েছে। এ বছর মন প্রতি ৩ হাজার ৫০০ টাকা থেকে ৪ হাজার ২০০ টাকা করে মালটা বাজারে বিক্রি করা হচ্ছে।

মালটা চাষী মীর জিয়া জানান , এখন পর্যন্ত ৭/৮ লক্ষ টাকার মালটা বিক্রি করা হয়েছে। বাগান থেকে আরো ৫ লক্ষ টাকা মালটা বিক্রি করা যাবে। গত বছর মালটার দাম কম থাকায় ৭ লক্ষ টাকার মালটা বিক্রি করেছি। তার বাগানের মালটা বড়, রসালো ও সুমিষ্টি। বাগানে প্রায় প্রতিটি গাছের ডালে থোকায় থোকায় সবুজ রঙের মালটা ঝুলছে।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা পবিত্র কুমার বলেন, মালটা বিক্রি করে উপজেলার চাষীরা বেশ লাভবান হচ্ছে। তাই অনেকেই মালটা চাষে আগ্রহী হচ্ছে।
উপজেলা কৃষি অফিসার সোমা রানী দাস বলেন, এ অঞ্চলের মাটি মালটা চাষের জন্য বেশ উপযোগী, মাটির গুনাগুন ভালো। এখানকার উৎপাদিত মালটা স্বাদ,ঘ্রান ও বেশ রসালো। গত বছর কাউখালীতে প্রায় তিনশত মেট্রিক টন মালটা উৎপাদন হয়েছে। মালটা কৃষকরা প্রায় তিন কোটি টাকার মালটা বিক্রি করেছে। এবছর ফলন ও দাম দুটোই ভালো থাকায় গত বছরে তুলনায় কৃষকরা আরো বেশি লাভবান হইবে। আমরা কৃষকদের সকল প্রকার সহযোগিতা করে যাচ্ছি।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১৬:৩৪   ১৫৪ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ