ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দোহারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবককের মৃত্যু

দোহারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবককের মৃত্যু


মাহবুবুর রহমান টিপু, ( দোহার )
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর ২০২৫


দোহারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবককের মৃত্যু

ঢাকা: দোহার উপজেলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে অজ্ঞাত (২৫) যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার রাত ৭ টার দিকে পৌরসভার নিকড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের পরিচয় এখনো পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, এশার নামাজের আগে নিকড়া সড়কের উপর অজ্ঞাত এক যুবকের রক্তাক্ত দেহ সড়কের উপর মুমূর্ষ অবস্থায় পড়ে থাকতে দেখলে স্থানীয়রা এগিয়ে আসেন। এ সময়ে তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কর্তরত চিকিৎসক ডা.শহিদুর রহমান জানান, হাসপাতালে তার বডি নিয়ে আসার আগেই পথে মৃত্যু হয়েছে। লাশের শরীর ও গলায় একাধিক ক্ষত ও জখমের চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে ধারালো ছুরি দিয়ে এলোপাথারিভাবে কোপানো হয়েছে।
অপরদিকে খবর পেয়ে দোহার থানা পুলিশ হাসপাতাল থেকে লাশ জব্দ করে সুরতহাল করতে থানায় নিয়ে আসেন। পুলিশের আরেকটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহে রয়েছেন বলে জানান দোহার থানা ওসি। তবে কে বা কারা এ হত্যাকা- ঘটিয়েছে তা এখানো জানা যায়নি।
এ বিষয়ে দোহার থানার ওসি তদন্ত মো.নুরুনবী জানান, সংবাদ পাওয়া মাত্র আমরা ঘটনাস্থল পরিদর্শন ও মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। হত্যার ঘটনার ক্লু বের করতে পুলিশ কাজ করছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:২৬:২৮   ১৪৯ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ