ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে ৫০০ গ্রাম গাঁজাসহ এক যুবক গ্রেফতার

লালমোহনে ৫০০ গ্রাম গাঁজাসহ এক যুবক গ্রেফতার


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর ২০২৫


লালমোহনে ৫০০ গ্রাম গাঁজাসহ এক যুবক গ্রেফতার

ভোলা: লালমোহন উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৯ নভেম্বর ২০২৫) সকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) সম্বীত রায় ও সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।

পুলিশ জানায়, লালমোহন থানাধীন ধলীগৌরনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চৌকিদার বাড়ির দরজার কাছে জাহাঙ্গীর আলমের চায়ের দোকানের সামনে রাস্তা থেকে মাদকবিক্রির সন্দেহে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তল্লাশিতে তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ মিজানুর রহমান (৩২)। তিনি তজুমদ্দিন উপজেলার উত্তর চাঁচড়া এলাকার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোঃ হাবিবুল্লাহর ছেলে।

লালমোহন থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম বলেন, আটক মিজানুর রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এন/আর

বাংলাদেশ সময়: ২১:৫২:৩৬   ১০৩ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ