ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » বিএনপির দলীয় পদ ফিরে পেলেন সালথার সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ

বিএনপির দলীয় পদ ফিরে পেলেন সালথার সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ


সাইফুল ইসলাম,সালথা ( ফরিদপুর )
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫


বিএনপির দলীয় পদ ফিরে পেলেন সালথার সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ

ফরিদপুর: আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে নির্বাচনে অংশ গ্রহণের অভিযোগে হারানো পদ ফিরে পেলেন ফরিদপুরের সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর। তিনি সালথা উপজেলা বিএনপির সদস্য ছিলেন। আবেদনের পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন পর তার বহিষ্কার আদেশ প্রত্যাহার করে দলীয় পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম-মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য ফরিদপুর জেলার সালথা উপজেলা বিএনপির সাবেক সদস্য মো. আছাদ মাতুব্বরকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক বৃহস্পতিবার তার বহিষ্কার আদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হলো।

পদ ফিরিয়ে পাওয়ার পর বিএনপি নেতা মো. আছাদ মাতুব্বর বলেন, দলের আদেশ অমান্য করে সালথা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিয়েছিলাম। শাস্তি হিসেবে তখন দল আমাকে বহিষ্কার করে। আমি দলের সিদ্ধান্ত তখন মাথা পেতে নিয়ে নিবরে দলীয় কার্যক্রম চালিয়ে আসছি। কিছুদিন আগে দলীয় পদ ফিরে পেতে আবেদন করলে দল আমার বহিষ্কার আদেশ প্রত্যাহার করে নিয়েছেন। আমি দলের প্রতি সন্তুষ্ট এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি।

উল্লেখ্য, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মো. আছাদ মাতুব্বর সালথা উপজেলা দুই বারের সালথা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি ফরিদপুর-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর আস্থাভাজন হিসেবে পরিচিত।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:০২:১৬   ২২৮ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল
● গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ
● ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক
● দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ
● আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার



আর্কাইভ