ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে গাঁজা ও ইয়াবাসহ আটক ৩

লালমোহনে গাঁজা ও ইয়াবাসহ আটক ৩


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫


লালমোহনে গাঁজা ও ইয়াবাসহ আটক ৩

ভোলা: লালমোহন উপজেলায় গাঁজা ও ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলেন- পৌরসভার ১নং ওয়ার্ডের মফিজ উদ্দিন হাওলাদার বাড়ির মৃত আলী হোসেনের ছেলে মো. আল-আমিন (৩০), ৯নং ওয়ার্ডের অহিদুর রহমানের ছেলে মো. হাসান (৩৬) এবং তার সহযোগী ৭নং ওয়ার্ডের কলেজপাড়া এলাকার জেবল হকের ছেলে মো. নাঈম (৩২)।
লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে তাদের আটক করতে সক্ষম হয়। এ সময় আল-আমিনের কাছ থেকে ৫৬ পিস ইয়াবা ট্যাবলেট, হাসান ও তার সহযোগী নাঈমের কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, আটকের পর তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। মাদক বিরোধী অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:১৭:৪২   ২০৩ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ