ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সালথায় শ্রমিক লীগ সাধারণ সম্পাদকের পদত্যাগ

সালথায় শ্রমিক লীগ সাধারণ সম্পাদকের পদত্যাগ


সাইফুল ইসলাম,সালথা ( ফরিদপুর )
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর ২০২৫


সালথায় শ্রমিক লীগ সাধারণ সম্পাদকের পদত্যাগ

ফরিদপুর: বিএনপির আদর্শ আমার ভালো লাগে। তাই আমি বিএনপির একজন কর্মী হিসেবে কাজ করতে চাই। সংবাদ সম্মেলন করে নিজের দলীয় পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়ে এসব কথা বলেন ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের শ্রমিক লীগ সাধারণ সম্পাদক মো. এমদাদ ফকির।

শনিবার (২২ নভেম্বর) সকালে উপজেলার বাউষখালী তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে সংবাদ সম্মেলন করে দল থেকে পদত্যাগের এ ঘোষণা দেন তিনি।

শ্রমিক লীগ নেতা মো. এমদাদ ফকির বল্লভদী ইউনিয়নের বাউষখালি গ্রামের মৃত মোসলেম ফকিরের ছেলে। এছাড়া তিনি বাউষখালী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ছিলেন।

সংবাদ সম্মেলনে শ্রমিক লীগ নেতা মো. এমদাদ ফকির বলেন, আমি বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন শ্রমিক লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম।সম্প্রতি সময়ে আওয়ামী লীগের বিভিন্ন কার্যক্রম তাদের নীতি ও নৈতিকতার সাথে মিল না থাকায় ও বর্তমান সময়ে আমার পারিবারিক বিভিন্ন ধরনের সমস্যার কারণে, দক্ষিণবঙ্গের অগ্রি কন্যা বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলামের রাজনৈতিক দূরদর্শিতা ও এলাকার প্রতি ভালবাসায় আমি আকৃষ্ট হয়ে আজ থেকে আমি স্বেচ্ছায় এবং স্বজ্ঞানে শ্রমিক লীগের সাধারণ সম্পাদকের পদসহ সব ধরনের পদ-পদবি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম। আজ থেকে আওয়ামী লীগের সাথে আমার আর কোন সম্পর্ক নেই এবং আগামীতেও থাকবে না।

তিনি আরো বলেন, বিএনপির নেতাকর্মীদের আচার-ব্যবহার ও তাদের আদর্শ আমার ভালো লাগে। তাই আমি বিএনপির একজন কর্মী হিসেবে কাজ করতে চাই।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৪১:৪২   ১৬৮ বার পঠিত  |            







ঢাকা থেকে আরও...


কারাগার থেকে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, তথ্য নেই ১৬৬ জনের
গাড়ির পেছনে তরুণী, থানার সামনে যুবকের গুলিবর্ষণের ভিডিও ভাইরাল
ভূঞাপুরে বিলুপ্ত প্রায় বেহুলার পালা অনুষ্ঠিত
সিংগাইরে মাতৃত্বকালীন ভাতার কার্ড দেয়ার নামে ঘুষ গ্রহন
সিংগাইরে মাদক ব্যবসায়ীদের হুমকির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন



আর্কাইভ