ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » দুমকিতে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

দুমকিতে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: রবিবার, ২৩ নভেম্বর ২০২৫


দুমকিতে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

পটুয়াখালী: দুমকির সন্তোষদি এলাকায় লোহালিয়া নদীর তীরে অবৈধভাবে স্থাপিত ‘ফেমাস ব্রিক্স’ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। রবিবার দুপুর ২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজন বসাকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত স্ক্যাভেটর মেশিন দিয়ে উচ্ছেদ অভিযান চালায়। এ সময় পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস সদস্যরা সহযোগিতা করেন।
প্রশাসন জানায়, খাস জমি ও ফসলি জমিতে অবৈধভাবে নির্মিত চিমনি ও চুল্লিসহ ইটভাটার পুরো স্থাপনাই ভেঙে ফেলা হয়। পাশাপাশি ফায়ার সার্ভিসের দল পানি ছিটিয়ে কাঁচা ইট নষ্ট করে দেয়। পরিবেশ বিধিমালা না মেনে দীর্ঘদিন ধরে ইট উৎপাদন ও বেচাকেনার অভিযোগ ছিল ভাটাটির বিরুদ্ধে।
প্রত্যক্ষদর্শীরা জানান,গত বছর একই ইটভাটায় অভিযান চালাতে গেলে ভাটার মালিক ও শ্রমিকরা নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল আকতার নিলয়ের নেতৃত্বাধীন টিমের ওপর হামলা চালায়। ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও স্ক্যাভেটর চালককে মারধরের ঘটনাও ঘটে।

পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় তখন অভিযানের মাঝপথে কার্যক্রম স্থগিত করতে বাধ্য হন কর্মকর্তারা।
স্থানীয় সূত্র জানায়, আংশিক উচ্ছেদের পরও ভাটা মালিকরা পুনরায় অবৈধভাবে ভাটা চালু করে ইট উৎপাদন ও বিক্রি অব্যাহত রাখে। বিষয়টি নিশ্চিত হয়ে জেলা প্রশাসন আবার অভিযান পরিচালনা করে পুরো ইটভাটা সম্পূর্ণভাবে গুড়িয়ে দেয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজন বসাক বলেন, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় এ ধরনের অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫১:০৯   ১৮০ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ