ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » মাদক মামলায় ১ জনকে যাবজ্জীবন, ২ জনকে দণ্ডাদেশ

মাদক মামলায় ১ জনকে যাবজ্জীবন, ২ জনকে দণ্ডাদেশ


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: বুধবার, ২৬ নভেম্বর ২০২৫


মাদক মামলায় ১ জনকে যাবজ্জীবন, ২ জনকে দণ্ডাদেশ

পিরোজপুর: মাদক মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মামলায় বাকি দুই আসামিকে আলাদা আলাদা সাজা দিয়েছে আদালত।মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ মো: মজিবুর রহমান এ রায় দেন।

আসামি শারমীন আক্তারকে যাবজ্জীবন কারাদণ্ড অনাদায় ২০ হাজার টাকা জরিমানা, মেহেদী হাসান মুন্নাকে এক বছর নয় মাসের কারাদণ্ড অনাদায় তিন হাজার টাকা জরিমানা, ইকতার জাহান তিশাকে এক বছর ছয় মাসের কারাদণ্ড অনাদায় দুই হাজার টাকা জরিমানা করেন আদালত।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন কাউখালী উপজেল শিয়ালকাঠি গ্রামের মো: খলিলুর রহমানের স্ত্রী শারমীন আক্তার (৪৫), একই এলাকার মো: খলিলুর রহমানের ছেলে মো: মেহেদী হাসান মুন্না (১৯), ওই এলাকার শহিদুল্লাহ গাজীর স্ত্রী ইকতার জাহান তিশা (২২)। তারা সবাই একই পরিবারের সদস্য।

মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ২ ফেব্রুয়ারি কাউখালী উপজেলা শিয়ালকাঠি এলাকা থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা অভিযান চালিয়ে আট হাজার ৫০০ পিচ ইয়াবা ও দুই লাখ চার হাজার ৫০০ টাকাসহ তিনজন আসামিকে আটক। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক বদরুল হাসান বাদি হয়ে ২০২২ সালের ১৩ ফেব্রুয়ারি মাদক মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত একজনকে যাবজ্জীবন কারাদণ্ডসহ দু’জনকে দণ্ডাদেশ দেন। রায় প্রদানকালে তিন আসামি আদালতে হাজির ছিলেন।

পাবলিক প্রসিকিউটর আবুল কালাম আকন জানান, একটি মাদক মামলায় প্রধান আসামি মো: শারমীন আক্তারকে (৪৫) যাবজ্জীবন কারাদণ্ড অনাদায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাকি দুই আসামিকে আলাদা আলাদা দণ্ডাদেশ ও একজন আসামিকে খালাস দিয়েছেন আদালত। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:০২:৩৮   ১৬৯ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ