ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » বহিষ্কারাদেশ প্রত্যাহারে মিছবাহকে ফুল দিয়ে বরণ করলেন মিফতাহ সিদ্দিকী

বহিষ্কারাদেশ প্রত্যাহারে মিছবাহকে ফুল দিয়ে বরণ করলেন মিফতাহ সিদ্দিকী


সানোয়ার হোসেন,মধ্যনগর ( সুনামগঞ্জ )
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫


বহিষ্কারাদেশ প্রত্যাহারে মিছবাহকে ফুল দিয়ে বরণ করলেন মিফতাহ সিদ্দিকী

সুনামগঞ্জ: ২০২৪ সালের উপজেলা চেয়ারম্যান নির্বাচনে অংশ নেওয়ার কারণে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত হয়েছিলেন সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বিএনপির সাবেক প্রচার সম্পাদক এবং সিলেট মহানগর মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিছবাহ।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি তার প্রাথমিক সদস্য পদ পুনর্বহাল করেছে। পুনর্বহালের পর তিনি সিলেটে পৌঁছালে কেন্দ্রীয় বিএনপির সহ–সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জননেতা মিফতাহ সিদ্দিকী ফুলের তোড়া দিয়ে তাকে বরণ করে নেন।

এসময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ড্যাবের সাংগঠনিক সম্পাদক ডা. শাকিলুর রহমান শাকিল, সিলেট মদন মোহন কলেজের শিক্ষক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম, মহানগর বিএনপি নেতা শফিকুর রহমান টুটুল, চৌধুরী খালেদ আকবর, বেলাল আহমদ, মিফতাহ উল কবির মিফতাহ, মহানগর তাতীদল নেতা রায়হাদ বক্স রাক্কু, বিএনপি নেতা আসাদুল ইসলাম আসাদ, ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জি. এম. আজম, মহানগর বিএনপি নেতা নাহিদ আহমদ ও ফজলুল করিম এনামসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী।

ঢাকায় অবস্থান শেষে বুধবার সন্ধ্যায় সিলেটে পৌঁছালে মিফতাহ সিদ্দিকী সংগঠনের চলমান পরিস্থিতি, সাংগঠনিক করণীয় এবং সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে মিছবাহকে পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।

পুনর্বহাল প্রসঙ্গে আব্দুল আউয়াল মিছবাহ বলেন, দলের প্রতি আমার বিশ্বাস, আস্থা ও কমিটমেন্ট সবসময় অটুট ছিল। আমাকে দলে পুনর্বহাল করে সিলেট বিভাগের ক্লীন ইমেজের নেতা মিফতাহ সিদ্দিকী ভাই যে সম্মান দিয়েছেন, তার জন্য উনাকে, উপস্থিত নেতৃবৃন্দকে এবং কেন্দ্রীয় থেকে জেলা পর্যায়ের সকল নেতাকে আন্তরিক ধন্যবাদ জানাই। দল, দেশ ও মানুষের কল্যাণে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২৩:৪৫   ১০৮ বার পঠিত  |      







শিরোনাম থেকে আরও...


সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও
নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয়
ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন
সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত



আর্কাইভ