ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সিংগাইরে দৈণ্যদশায় ভুগছে পৌরসভার প্রধান সড়ক , চরম ভোগান্তি পথচারীরা

সিংগাইরে দৈণ্যদশায় ভুগছে পৌরসভার প্রধান সড়ক , চরম ভোগান্তি পথচারীরা


মু.মিজানুর রহমান বাদল,( মানিকগঞ্জ )
প্রকাশ: শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫


সিংগাইরে দৈণ্যদশায় ভুগছে পৌরসভার প্রধান সড়ক , চরম ভোগান্তি পথচারীরা

মানিকগঞ্জ: সিংগাইর পৌরসভার প্রধান সড়কটি চলাচলের অযোগ্য হওয়ায় যানবাহন পথচারী শিক্ষার্থীসহ জনসাধারণের চরম ভোগান্তিতে পড়ছে। প্রতিদিন স্কুল কলেজগামী শিক্ষার্থীরা বেশী ভোগান্তিতে পড়ছে। এছাড়া সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশ মুখের রাস্তা ভাঙ্গাচোরা থাকায় পথচারি ও কোমলমতি শিক্ষার্থীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ। সড়কটি দীর্ঘদিন বেহালদশার কারনে প্রতিনিয়ত ঘটছে র্দূঘটনা। যেন দেখার কেউ নেই।
সরজমিনে গিয়ে দেখাযায়, সিংগাইর বাসস্ট্যান্ড থেকে পৌর বাজার ও সিংগাইর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশ মুখ দীর্ঘদিন ধরে ভাঙ্গাচোরার কারনে প্রতিনিয়ত ঘটছে র্দূঘটনা।
নীয়রা জানান, এ সড়কে র্দূঘটনার কবলে পরতে হয় একাধিক যানবাহনকে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে অটোরিকসা যোগে কয়েক জন যাত্রী বাজারে যাওয়ার সময় র্দূঘটনার কবলে পরে। এসময় জনৈক এক গ্রাম পুলিশ মাথায় মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হন। একই সময়ে জামশা ইউপি সদস্য ইস্তাফুর রহমান হোঁচট খেয়ে আঘাতপ্রাপ্ত হন।
নাম প্রকাশে অনিচ্ছুক,কোমলমতি একাধিক শিক্ষার্থী জানান,পায়ে হেঁটে স্কুলে যাওয়ার সময় এখানে এসে হোঁচট খেয়ে পায়ের আঙ্গুলে ব্যথাসহ জুতা ছিড়ে যায়। কখনও মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হতে হয়। প্রশাসনের কাছে গুরুত্বপূর্ন এ সড়কটির অংশ বিশেষ দ্রুত সংস্কারের দাবি জানান তারা।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো.কামরুল হাসান সোহাগ বলেন, পৌরসভার গুরুত্বপূর্ন প্রায়ই সড়কগুলি ইতিমধ্যে সংস্কার করা হয়েছে। এ অংশটুকু দ্রুত সংস্কার করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:২০:৪০   ২৩০ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ