ঢাকা    বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দোহারে অবৈধ ড্রেজার চালানোর দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ময়নাতদন্তে আত্মহত্যার কথা, সিংগাইরে স্কুলছাত্রী মারিয়া মাহির মৃত্যু ঘিরে প্রশ্ন কচুয়াকাটিতে পাঁচ অবৈধ দোকান উচ্ছেদ, সেতু নির্মাণের বাধা দূর ভূঞাপুরের দুই জুলাই যোদ্ধা ৩শ পিচ ইয়াবাসহ আটক চরফ্যাসনে মসজিদের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু ডিসেম্বরে কালিম্পংয়ে মিমির বিয়ে,পাত্র নৌ-কর্মকর্তা সিদ্ধার্থ? কক্ষপথে অস্ত্র থাকার কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র, চীন-রাশিয়ার সতর্কবার্তা চরফ্যাসনে ৯৫ পিস ইয়াবাসহ নারী আটক সাত নেতার মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের ফটকে ককটেল বিস্ফোরণ অভিযোগকে মিথ্যা দাবি করে সংবাদ সম্মেলনে চরফ্যাসনের শিক্ষকরা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » চাঞ্চল্যকর ধর্ষণ মামলার মূলহোতা ঢাকায় গ্রেপ্তার

চাঞ্চল্যকর ধর্ষণ মামলার মূলহোতা ঢাকায় গ্রেপ্তার


রাজশাহী ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫


চাঞ্চল্যকর ধর্ষণ মামলার মূলহোতা ঢাকায় গ্রেপ্তার

রাজশাহী: পুঠিয়ায় চাঞ্চল্য সৃষ্টি করা এক প্রতিবন্ধী কিশোরীর ধর্ষণ মামলার মূলহোতা আজিজুল মোল্লা (৪৮) কে যৌথ অভিযানে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম একজন ২৫ বছর বয়সী শারীরিক প্রতিবন্ধী নারী। ভিকটিমের বাবা-মা ও ভাই ঢাকায় থাকেন এবং তিনি তার দাদি আনোয়ারা বেগমের সঙ্গে পুঠিয়ার দমদমা গ্রামে থাকেন। আসামি আজিজুল মোল্লা (২৮) ভিকটিমের চাচা।

পুলিশ জানায়, গত ২২ অক্টোবর দুপুর সাড়ে ১২ টার দিকে ভিকটিমের দাদী বাড়িতে না থাকায় আসামি ভিকটিমের বাড়িতে প্রবেশ করে ভয়-ভীতি দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর আসামি ভিকটিমকে কাউকে কিছু না বলার জন্য হুমকি দেয়। পরবর্তীতে বিভিন্ন সময় ও তারিখে আসামি পুনরায় একই ঘটনায় ভিকটিমকে ধর্ষণ করে।

ঘটনার তথ্য ভিকটিমের দাদী জানতে পারলে বিষয়টি ভিকটিমের বাবা-মাকে জানানো হয়। এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হওয়ার পর ভিকটিমের মাতা বাদী হয়ে ২৮ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দে পুঠিয়া থানায় মামলা (মামলা নং-২৫, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০২০ এর ৯(১)) দায়ের করেন। ঘটনাটি দেশব্যাপী প্রিন্ট, ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

পুলিশ ও র‌্যাব ঘটনার তদন্ত শুরু করলে, গোপন তথ্যের ভিত্তিতে ২৬ অক্টোবর ২০২৫ তারিখে রাত ৭:২০ মিনিটে সদর কোম্পানি, র‌্যাব-৫, রাজশাহী এবং সিপিসি-২, র‌্যাব-১, উত্তরা ঢাকা যৌথ অভিযানে আসামি আজিজুল মোল্লাকে গ্রেফতার করে। অভিযানটি পরিচালনা করা হয় জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে। গ্রেপ্তারকৃত আসামি ধৃত মামলার সত্যতা স্বীকার করে। গ্রেপ্তারকৃত আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৫৯:০৬   ১২৯ বার পঠিত  |               







রাজশাহী থেকে আরও...


চাটমোহরে দিনমজুরের মৃত্যুর ঘটনায় অন্যকে মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ
সর্বস্তরের জনগণের ভালবাসা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন এমপি সেলিম রেজা হাবিব
সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন
হাটখালী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীর নির্বাচনী উঠান বৈঠক
মাদক কারবারির বাড়িঘর ভাঙচুরের অভিযোগ মাদক ব্যবসা ছাড়তে আলটিমেটাম



আর্কাইভ