ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে দিশারী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা সম্পন্ন

শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে দিশারী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা সম্পন্ন


সানোয়ার হোসেন,মধ্যনগর ( সুনামগঞ্জ )
প্রকাশ: শনিবার, ২৯ নভেম্বর ২০২৫


শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে দিশারী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা সম্পন্ন

সুনামগঞ্জ: মধ্যনগর উপজেলায় দিশারী ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক গৃহীত শিক্ষা উন্নয়ন কর্মসূচি’র (ইডিপি) আয়োজিত ৭ম দিশারী ফাউন্ডেশন মেধা বৃত্তি পরীক্ষা ২০২৫ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মধ্যনগর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই প্রতিযোগিতামূলক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

মধ্যনগর ও ধর্মপাশা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শতাধিক শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। প্রাথমিক বিদ্যালয়ের ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য আয়োজিত এই পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞানসহ বিভিন্ন বিষয়ের সৃজনশীল ও বহুনির্বাচনী প্রশ্ন অন্তর্ভুক্ত ছিল।

দিশারী ফাউন্ডেশনের পরিচালক সৌদি আরব প্রবাসী মহসীন মিয়া জানান, মেধা যাচাই ও শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টির লক্ষ্যে প্রতিবছরের মতো এবারও বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। বৃত্তি পরীক্ষার সমন্বয়ক মোঃ রিহাব বলেন, গ্রামীণ ও প্রান্তিক অঞ্চলের মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে নিতে আমাদের এই উদ্যোগ। মেধা বিকাশে দিশারী ফাউন্ডেশন সবসময় কাজ করে যাচ্ছে।

পরীক্ষা শেষে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। অনেক অভিভাবক এমন উদ্যোগকে প্রশংসা করে বলেন, এ ধরনের আয়োজন শিশুদের আত্মবিশ্বাস, মনোবল ও প্রতিযোগিতামূলক মানসিকতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ফাউন্ডেশন সূত্র জানায়, শিগগিরই উত্তরপত্র মূল্যায়ন করে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে উত্তীর্ণ শিক্ষার্থীদের পুরস্কৃত করা হবে।

পরীক্ষার দায়িত্বে ছিলেন কেন্দ্র সচিব মোঃ নুরুল ইসলাম, প্রধান শিক্ষক, মধ্যনগর বালিকা উচ্চ বিদ্যালয়। সহকারী কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ আব্দুল মোছাব্বির। এছাড়া পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে ছিলেন মোঃ আব্দুল হান্নান, এবং সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ রিহাব মিয়া।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩৭:৫২   ২০৯ বার পঠিত  | ●   ●   ●







শিরোনাম থেকে আরও...


● পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা
● টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল
● গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ
● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর



আর্কাইভ