ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ভাঙ্গায় কলেজ ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে সড়ক অবরোধ

ভাঙ্গায় কলেজ ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে সড়ক অবরোধ


ভাঙ্গা ( ফরিদপুর ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৯ নভেম্বর ২০২৫


ভাঙ্গায় কলেজ ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে সড়ক অবরোধ

ফরিদপুর: ভাঙ্গায় দ্রুত গতীর বাসের চাপায় সাহিদা আক্তার (১৭) নামের এক কলেজ ছাত্রীর নিহত হয়েছেন। শনিবার সকাল সোয়া ৯ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সূয়াদী বাসস্ট্যান্ডে এ দূর্ঘটনা ঘটে। প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। এতে দেড় ঘন্টাব্যাপী যানবাহন বন্ধ থাকে। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যানচলাচল স্বাভাবিক হয়।

নিহত সাহিদা আক্তার সুয়াদী গ্রামের শাহাদাৎ শেখের মেয়ে। সে ভাঙ্গা মহিলা ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলো।

বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ মো. আশরাফ হোসেন জানান, সকালে ঢাকা থেকে খুলনা গামী ইমাদ পরিবহন নামের একটি বাসের চাপায় পথচারী এক কলেজ ছাত্রী নিহত হয়। এতে স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরবর্তীতে পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে, বর্তমানে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে হটাৎ মহাসড়কে বিকট শব্দ ও চিতকার চেচামেচি শুনতে পাই। এরপর দোকান থেকে দৌড়ে গিয়ে দেখি আমার গ্রামের এক কলেজ পড়ুয়া মেয়ের মস্তকহীন দেহ ছিন্নভিন্ন হয়ে মহাসড়কে পড়ে আছে। এ ঘটনার প্রতিবাদে সড়কে উঠে গ্রামবাসীরা বিক্ষোভ শুরু করেন। এসময় দূরপাল্লার কয়েকটি বাস ভাংচুর চালায় বিক্ষোভকারীরা। ঘন্টা খানেক পর পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

স্থানীয়রা বিক্ষোভকারীরা জানায়, সূয়াদী বাসস্ট্যান্ড পার হয়ে ওপারে একটি কাইচাইল মডেল হাইস্কুল সহ আশপাশে গুরুত্বপূর্ণ বাজারগুলোতে সবসময়ই কয়েকটি গ্রামের মানুষ চলাচল করেন। তাই এ এরিয়ায় সড়ক দূর্ঘটনা প্রতিরোধে গতিরোধক বা স্পীডব্রেকার দেওয়া জরুরি। তা না হলে সাহিদার মত অকালেই সড়কে ঝরবে মানুষের প্রাণ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৪৪:২৬   ১২৬ বার পঠিত  |         







ঢাকা থেকে আরও...


কারাগার থেকে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, তথ্য নেই ১৬৬ জনের
গাড়ির পেছনে তরুণী, থানার সামনে যুবকের গুলিবর্ষণের ভিডিও ভাইরাল
ভূঞাপুরে বিলুপ্ত প্রায় বেহুলার পালা অনুষ্ঠিত
সিংগাইরে মাতৃত্বকালীন ভাতার কার্ড দেয়ার নামে ঘুষ গ্রহন
সিংগাইরে মাদক ব্যবসায়ীদের হুমকির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন



আর্কাইভ