ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
ভূঞাপুরে নবজাতকের মৃত্যু নিয়ে সংবাদ সংগ্রহ কালে সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের কাঙ্খিত ১১ তম গ্রেড শিঘ্রই বাস্তবায়িত হবে: গণশিক্ষা উপদেষ্টা

প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের কাঙ্খিত ১১ তম গ্রেড শিঘ্রই বাস্তবায়িত হবে: গণশিক্ষা উপদেষ্টা


সীমান্ত হেলাল, মনপুরা (ভোলা)
প্রকাশ: রবিবার, ৩০ নভেম্বর ২০২৫


প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের কাঙ্খিত ১১ তম গ্রেড শিঘ্রই বাস্তবায়িত হবে: গণশিক্ষা উপদেষ্টা

ভোলা: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, “প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের কাঙ্খিত ১১ তম গ্রেড শিঘ্রই বাস্তবায়িত হবে। এবং তাদের অন্যান্য দাবী দাওয়া মেনে নেয়ার ব্যাপারে আমাদের পুরোপুরি সমর্থন রয়েছে। আশা করি শিক্ষকরা তাদের কর্মসূচি স্থগিত করবে। এবং বছরের শেষ বার্ষিক পরীক্ষা ও পাঠদানে শিক্ষার্থীদেরকে হুমকির মুখে ফেলবে না।

দুপুরে ভোলার মনপুরা উপজেলায় প্রাথমিক বিদ্যালয় পরিদর্শণে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

এছাড়াও বিচ্ছিন্ন চরাঞ্চলের বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকট সম্পর্কে তিনি আরও বলেন, “শিঘ্রই নতুন শিক্ষক নিয়োগের মাধ্যমে চরাঞ্চলের প্রতিষ্ঠানগুলোর শিক্ষক সংকট নিরশন করা হবে। এবং দূর্গম চরাঞ্চলে শিক্ষকদেরকে বিশেষ ভাতার আওতায় আনা হবে। ”

পরে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার উপজেলার তিনটি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষ, অফিসরুম ও অবকাঠামো প্ররিদর্শন করেন। এরমধ্যে রয়েছে, হাজীর হাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৫ নং কাউয়ার টেক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চরফৈজুদ্দিন ভূঁইয়ার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়।

পরিদর্শনকালে দ্বীপাঞ্চলে প্রতিকুল পরিবেশে শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিৎকরন ও দিকনির্দেশনামূলক পরামর্শ দেন উপদেষ্টা।

এসময় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার সহধর্মিনী ডাঃ রমা সাহা, শিক্ষা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. আতিকুর রহমান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক মিরাজুল ইসলাম উকিল, ভোলা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজহারুল হক, মনপুরা উপজেলনির্বাহী করবমকর্তা মোঃ ফজলে রাব্বি, উপজেলা প্রথমিক শিক্ষা অফিসার মোঃ কামরুল হাসান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:২৮:৪৫   ৯৩ বার পঠিত  |   







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ