ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » প্রতিবেশীর মারধরের অপমান সইতে না পেরে যুবকের আত্মহত্যা

প্রতিবেশীর মারধরের অপমান সইতে না পেরে যুবকের আত্মহত্যা


জেলা প্রতিনিধি (মানিকগঞ্জ)
প্রকাশ: রবিবার, ৩০ নভেম্বর ২০২৫


প্রতিবেশীর মারধরের অপমান সইতে না পেরে যুবকের আত্মহত্যা

 মানিকগঞ্জ: সিংগাইরে প্রতিবেশীর মারপিট সহ্য করতে না পেরে আল ইসলাম (৩৫) নামের এক যুবক ফাঁসি নিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে।
শনিবার(২৯ নভেম্বর) দিবাগত রাত ২ টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর খানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আল ইসলাম ওই গ্রামের আয়ূব আলীর পুত্র। রাতেই পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান।
রবিবার দুপুরে সরেজমিনে গিয়ে কথা হয় নিহতের মা রাহেলা ও বড় ভাবি কল্পনার সাথে। তারা জানান শনিবার সকাল ৮ টার দিকে আল ইসলাম তাদের ক্রয়কৃত রাস্তার একটি কাঠ গাছ কাটতে যায়। এ সময় প্রতিবেশী আনু বেপারি(৬৫) তার স্ত্রী ময়না(৬২), পুত্র আজিজ বেপারি(৪০) কন্যা কাজলি(৩৫) ও আজিজ বেপারির স্ত্রী লিপি আক্তার এসে গাছের মালিকানা দাবি করে আল ইসলামকে মারপিট করতে থাকে। তার ডাক-চিৎকারে তার মা এগিয়ে গেলে বহিরাগত ১০-১২ জন কিশোর গ্যাং পক্ষ নিয়ে দু,জনকেই বেধম প্রহার করে। প্রতিবেশী শাহিন খাঁর পুত্র মুসফিকের(১৮) ঘুষিতে রাহেলার দাঁত ভেঙ্গে যায় বলে ওই পরিবারের অভিযোগ।
এ ঘটনার কোন সুরাহা না পেয়ে রাতেই পরিবারে অগোচরে ঘরের আড়ার সাথে ফাঁস নিয়ে আত্মহত্যার পথ বেছে নেয় আল ইসলাম।
অভিযুক্তদের বাড়িতে গিয়ে পুরুষ সদস্যদের পাওয়া যায়নি। আনু বেপারির স্ত্রী ঝগড়ার কথা স্বীকার করে জানান, গাছের ওই জায়গাটা আমাদের না। তবে ওই গাছের অর্ধেক আমাদের দেয়ার কথা ছিলো। এ কথা বলতে গেলে আল ইসলাম আমার স্বামী ও পুত্রকে মারপিট করে।
নিহত’র পরিবারে চলছে শোকের মাতম।
এ ব্যাপারে সিংগাইর থানার অফিসার ইনচার্জ জেওএম তৌফিক আজম বলেন, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। পরিবারের অভিযোগ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:২০:০৮   ৯৬ বার পঠিত  |      







ঢাকা থেকে আরও...


কারাগার থেকে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, তথ্য নেই ১৬৬ জনের
গাড়ির পেছনে তরুণী, থানার সামনে যুবকের গুলিবর্ষণের ভিডিও ভাইরাল
ভূঞাপুরে বিলুপ্ত প্রায় বেহুলার পালা অনুষ্ঠিত
সিংগাইরে মাতৃত্বকালীন ভাতার কার্ড দেয়ার নামে ঘুষ গ্রহন
সিংগাইরে মাদক ব্যবসায়ীদের হুমকির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন



আর্কাইভ