ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জে অবহেলিত ও সুবিধাবঞ্চিত নারীদের চিকিৎসাসেবা

কালীগঞ্জে অবহেলিত ও সুবিধাবঞ্চিত নারীদের চিকিৎসাসেবা


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৩০ নভেম্বর ২০২৫


কালীগঞ্জে অবহেলিত ও সুবিধাবঞ্চিত নারীদের চিকিৎসাসেবা

গাজীপুর: কালীগঞ্জে সমাজসেবক নাজমুল গণি লাভলুর উদ্যোগে সমাজের অবহেলিত ও সুবিধা বঞ্চিত নারীদের অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা সেবা এবং বিনামূল্যে ওষুধ প্রদান কার্যক্রম করেছেন। গতকাল রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত কালীগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ড ঘোনাপাড়া এলাকায় চিকিৎসক কানিজ ফাতেমা গাইনি, প্রসূতি, স্ত্রীরোগ ও জেনারেল ফিজিশিয়ান সমস্যায় থাকা শতাধিক নারী রোগীদের তিনি চিকিৎসা সেবা প্রদান করেন।

কালীগঞ্জ পৌরসভার উত্তরগাঁও, মুলগাঁও, চরপাড়া, ঘোনাপাড়া, দেওপাড়া ও চৈতরপাড়ার এলাকার বিভিন্ন রোগে আক্রান্ত রোগীরা এসে এখান থেকে চিকিৎসা নিয়েছেন। পেয়েছেন বিনামূল্যে ওষুধও।
সমাজের বয়স্কর ও বিধবা মহিলাদের জন্য তিনি ভাতার দিয়ে যাচ্ছেন। পাশাপাশি মানবাধিকার রক্ষা এবং সমাজ ব্যবস্থায় আমূল্য পরিবর্তনের লক্ষ্যে একজন সমাজসেবক হিসেবে নাজমুল গণি লাভলু কাজ করছেন।
উদ্যোক্তা নাজমুল গণি লাভলু বলেন, সমাজে অনেক বয়স্কর লোক রয়েছে। তারা এই বয়সে অনেক রোগে আক্রান্ত হয়। সন্তানরা তাদের প্রতি তেমন খেয়াল রাখে না। তাদের দেখলে আমার বাবা-মার কথা মনে পড়ে যায়। তাই তাদের জন্য কিছু করতে চেষ্টা করে যাচ্ছি। এলাকার অনেক বন্ধু ও ছোট ভাইদের সহযোগিতায় মানবসেবার উদ্যোগী হয়ে কাজ করছি। সকলের সহযোগিতা পেলে এমন মহতী কাজ প্রসারিত করতে পারবো।
চিকিৎসা নিতে আসা কয়েক রোগীর সাথে কথা বললে তারা জানান, গরিব মানুষ টাকার অভাবে চিকিৎসা নিতে পারছে না। এলাকার কৃতি সন্তান নাজমুল গণি লাভলু তাদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধের ব্যবস্থা করেছে। তিনি এলাকার অনেক বয়স্কর ও বিধবাকে ভাতা দিয়ে যাচ্ছেন। পাশাপাশি অভাবী ছেলেমেয়েদের লেখাপাড়ার খরচ বহন করছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৩১:৫৯   ২৪৬ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল
● গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ
● ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক
● দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ
● আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার



আর্কাইভ