ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » নারায়ণগঞ্জে বাউলশিল্পীর স্বামীকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জে বাউলশিল্পীর স্বামীকে কুপিয়ে হত্যা


বিশেষ প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর ২০২৫


‎

নারায়ণগঞ্জে বাউলশিল্পীর স্বামীকে কুপিয়ে হত্যা

ঢাকা: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার মধ্য নরসিংপুর থেকে সুমন খলিফা (৩৫) নামে এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সুমনের স্ত্রী সোনিয়া আক্তার একজন বাউলশিল্পী। তিনি বরিশালের আগৈলঝড়া এলাকার মন্টু খলিফার ছেলে। তবে তিনি সদর উপজেলার সাইনবোর্ড এলাকার মৌচাকে বসবাস করতেন।‎‎সুমনের পরিচয় নিশ্চিত করে তার স্ত্রী সোনিয়া পুলিশকে বলেন, ‘রোববার (৩০ নভেম্বর) রাতে ফতুল্লার পঞ্চবটীতে গান গাইতে যাই। সঙ্গে সুমনও গিয়েছিল। রাতে যখন গান গাইছিলাম তখন সুমন সেখান থেকে বের হলে নিখোঁজ হয়।

সকালে তার লাশ উদ্ধারের খবর পান।’‎‎পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। ‎নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) হাসিনুজ্জামান বলেন, নরসিংপুর এলাকায় রাস্তা থেকে সুমন খলিফার ক্ষতবিক্ষত মরদেহটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যার পর ফেলে রেখে যায়।

সকালে স্থানীয়রা রাস্তায় লাশ পড়ে থাকতে দেখে ফতুল্লা থানা-পুলিশকে খবর দেন।‎‎তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:০৮:০৪   ১২৮ বার পঠিত  | ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ