ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » মধুখালীতে দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

মধুখালীতে দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল


হৃদয় শীল,মধুখালী(ফরিদপুর)
প্রকাশ: মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫


মধুখালীতে দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

ফরিদপুর: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় ফরিদপুরের মধুখালীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাবেক কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি, কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং ফরিদপুর-১ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী মনিরুজ্জামান মনির সোমবার (১ ডিসেম্বর) রাতে তাঁর নিজ বাসভবনে এ আয়োজন করেন।

মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের আড়পাড়া গ্রামে রাত ৮টায় শুরু হওয়া এই মাহফিলে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, বিএনপি ও অঙ্গ-সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মধুখালী উপজেলা বিএনপির সদস্য মৃধা মোঃবদিউজ্জামান বাবলু, গাজনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবিদ মোস্তফা তাজ, আরাফাত রহমান স্মৃতি সংসদের সভাপতি মনিরুজ্জামান মাসুদ, ফরিদপুর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক রিয়ান রহমান নয়ন, মো.নুর ইসলাম সহ আরও অনেকে অংশ নেন।

অনুষ্ঠানে মনিরুজ্জামান মনির বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রধান স্তম্ভ। স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা—প্রতিটি লড়াইয়ে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তিনি শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন; তিনি বাংলাদেশে গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার প্রতীক।”

তিনি আরও বলেন, “আমি ব্যক্তিগতভাবে তাঁর সঙ্গে থেকে, তাঁর কাছাকাছি থেকে দেখেছি—তিনি একজন অত্যন্ত দেশপ্রেমিক, দূরদর্শী ও মানবিক নেতা। দেশের জন্য তাঁর ত্যাগ ও অবদান প্রজন্মের পর প্রজন্ম স্মরণ করবে।”

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “আজ আমরা সবাই মিলে দোয়া করি—আল্লাহ যেন দেশনেত্রীকে দ্রুত সুস্থতা দান করেন এবং আবারো দেশের মানুষের জন্য কাজ করার শক্তি ফিরিয়ে দেন।”

শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি, দেশের শান্তি, সমৃদ্ধি এবং রাজনৈতিক স্থিতিশীলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া-মোনাজাতের মধ্য দিয়েই অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এর আর

বাংলাদেশ সময়: ১৭:১৮:১৫   ১৬৫ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ