ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » আলফাডাঙ্গায় শিশু জায়ান হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

আলফাডাঙ্গায় শিশু জায়ান হত্যার বিচারের দাবিতে মানববন্ধন


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫


আলফাডাঙ্গায় শিশু জায়ান হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ফরিদপুর: আলফাডাঙ্গায় শিশু জায়ান রহমানের হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন ও ভিক্ষোভ করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার বুড়াইচ ইউনিয়নের স্থানীয় হেলেঞা উচ্চ বিদ্যালয়ের সামনের মানববন্ধনের অংশ গ্রহণ করেন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও পরিবারসহ অত্র এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে মানববন্ধনের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওহিদুজ্জামান। স্থানীয় পল্লি চিকিৎসক সানোয়ার হোসেনের সঞ্চালনায় এসময় বক্তব্য প্রদান করেন বুড়াইচ ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব পান্নু, জায়ানের মা কামরুনাহার সিনথিয়া, দাদী রেহানা বেগম, স্থানীয় ইউপি সদস্য আবুল বাশার, শিক্ষক আলমগীর হোসেন, কন্টেন ক্রিয়েটর জাহিদুল ইসলাম, স্থানীয় সাগর আহম্মেদ ও জুবায়ের হোসেন বাকির।
জায়ানের মা কামরুনাহার সিনথিয়া বলেন, আমার বুক ফেটে যাচ্ছে। আমার মনে হচ্ছে আমার চারপাশে জায়ান ঘুরে বেড়াচ্ছে। আমি তাকে ছাড়া ঘুমাতে পারছি না। আমি জায়ানকে খুঁজে পাচ্ছি না। আমার একমাত্র মানিককে যাহা কেড়ে নিয়েছে। অতি দ্রুত তাদের শাস্তি দাবি জানাচ্ছি। আলফাডাঙ্গা থানা পুলিশ যেন তাদের গ্রেফতার করে। তারা এখনও এলাকায় ঘুরে বেড়াচ্ছে। এসব কথা বলে তিনি কান্নায় ভেঙে পড়েন।
আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজালাল আলম বলেন, জায়ানের ঘটনাটি পুলিশ খুব গুরুত্ব নিয়ে কাজ করছে। ঘটনার পর থেকে আমরা সর্বচ্চ চেষ্টা করছি ঘটনার সত্যতা তুলে আনতে। জায়ানের মা বাদী হয়ে অজ্ঞতনামা একটি মামলা করেছেন। আমরা বিভিন্ন ইস্যু ধরে ধরে কাজ করছি। আমাদের কাজ চলমান রয়েছে। ইতোমধ্যে ইউনুর মোল্যা নামের একজনকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। আশা রাখি খুব দূরুত্বই আসল রহস্য বেরিয়ে আসবে।
ফরিদপুরের আলফাডাঙ্গার বুড়াইচ ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের গ্রীসপ্রবাসী পলাশ মোল্যার ছেলে জায়ান স্থানীয় একটি কিন্ডারগার্টেনে শিশু শ্রেণির শিক্ষার্থী।

গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে সে স্কুলে গিয়ে দুপুর ১২ টার দিকে বাড়ি ফেরার আধাঘন্টা পর তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকজন আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। দুপুর সোয়া ১টার দিকে বাড়ির পাশের একটি বাগান থেকে স্থানীয়রা গাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পায়। থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। শিশু জায়ানের পরিবার ও তার স্বজনরা তখন থেকে দাবি করছেন, এটি আত্মহত্যা নয়, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ওই দিন রাতে জায়ানের মা বাদী হয়ে অজ্ঞতনামা হত্যা মামলা করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৫২:৪৮   ১৯৩ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ