ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ক্লাস রুমের তালা কেটে শিক্ষার্থীদের বিদ্যালয়ে প্রবেশ করালেন ইউএনও

ক্লাস রুমের তালা কেটে শিক্ষার্থীদের বিদ্যালয়ে প্রবেশ করালেন ইউএনও


সৈয়দ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫


ক্লাস রুমের তালা কেটে শিক্ষার্থীদের বিদ্যালয়ে প্রবেশ করালেন ইউএনও

পটুয়াখালী: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের তিন দফা দাবিতে আন্দোলনে ক্ষুব্ধ অভিভাবকরা। বুধবার রাতে কলাপাড়া উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের গেটে শিক্ষকরা তালা ঝুলিয়ে দেয়।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকালে পরীক্ষা দিতে এসে শত শত শিক্ষার্থী আটকা পড়ে। এতে অভিভাবকরা ক্ষুব্ধ হয়ে উঠলে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এসে তালা কেটে শিক্ষার্থীদের বিদ্যালয় প্রবেশ করান এবং পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করেন। তবে বিদ্যালয়ে আসেননি সহকারী শিক্ষকরা।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ১৭১ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা গত চার দিন ধরে বার্ষিক পরীক্ষা গ্রহণ না করে কর্ম বিরতিতে যায়।

অভিভাবকরা বলেন, সারা বছর শিক্ষার্থীর লেখাপড়া করেছে। এখন বার্ষিক পরীক্ষা দিতে এসে বাচ্চারা স্কুলে প্রবেশ করতে পারছে না। এভাবে কোমলমতি শিক্ষার্থীদের জিম্মি করে শিক্ষকদের এ কেমন আন্দোলন।

কলাপাড়া মঙ্গলসূক মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, তার বিদ্যালয়ের ৭০২ জন পরীক্ষার্থী। বিদ্যালয়ের দপ্তরি ও অভিভাবকদের নিয়ে প্রশাসনের সহায়তায় পরীক্ষা নিতে হচ্ছে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ বলেন, বুধবার রাতে তিনি খবর পেয়েছেন বিভিন্ন বিদ্যালয়ের গেটে সহকারী শিক্ষকরা তালা ঝুলিয়ে দিয়েছে। বিষয়টি জানতে পেরে বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে তালা ভেঙ্গে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করেন। শিক্ষার্থীদের জিম্মি করে এই আন্দোলনের নামে যারা এই কাজ করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৪৪:৪৩   ১৬৩ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয়
ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন
লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত
পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক
লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ



আর্কাইভ