ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ইন্দুরকানীতে গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

ইন্দুরকানীতে গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫


ইন্দুরকানীতে গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

পিরোজপুর: ইন্দুরকানি থানায় দায়ের করা গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামি শুভ জোমাদ্দার (৩২) কে র‌্যাব-৮ এর বিশেষ অভিযানে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর ২০২৫) রাত ১০টার দিকে র‌্যাব-১১, সিপিএসসি নারায়ণগঞ্জের সহায়তায় সিদ্ধিরগঞ্জের মাসুদপুর পাকারমাথা এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব ফোর্সেস দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, সন্ত্রাস দমন ও অপরাধ নিয়ন্ত্রণে নিরলসভাবে কাজ করছে। হত্যা, ধর্ষণ, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি ও প্রতারকচক্রসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে র‌্যাব ইতোমধ্যে জনগণের আস্থা অর্জন করেছে।

২০২৫ সালের ২৭ অক্টোবর রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে পিরোজপুর জেলার ইন্দুরকানি ইউনিয়নের চরাখালি গ্রামে ভিকটিমের বাবার বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে—আসামি ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় ভিকটিম ও শিশুদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে অভিযুক্ত দ্রুত পালিয়ে যায়।

পরদিন ভিকটিম বাদী হয়ে ইন্দুরকানি থানায় মামলা নং–০৫ (তারিখ: ২৭/১০/২০২৫) দায়ের করেন।

পরবর্তী সময়ে র‍্যাব-৮ ও র‍্যাব-১১ এর সমন্বিত অভিযানে শুভ জোমাদ্দারকে গ্রেফতার করা হয় এবং তাকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫১:৫৯   ১৫৮ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ