ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বাউফল পৌর বিএনপি সভাপতি স্ব পদে বহাল

বাউফল পৌর বিএনপি সভাপতি স্ব পদে বহাল


ইউসুফ আলম সেন্টু, বাউফল (পটুয়াখালী)
প্রকাশ: শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫


বাউফল পৌর বিএনপি সভাপতি স্ব পদে বহাল

পটুয়াখালী: বাউফল পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবিরকে স্বপদে বহাল করেছে পটুয়াখালী জেলা বিএনপি।এক বছরের বেশী আগে তাকে বহিস্কার করা হয়েছিল। আজ শনিবার (৬ ডিসেম্বর) বিকালে সাংবাদিকদের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক এ্যাড. মোঃ মজিবর রহমান টোটনের স্বাক্ষরিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আপনাকে যে অব্যাহতি প্রদান করা হয়েছিল, আপনার আবেদনের পরিপ্রেক্ষিতে তা পুনর্বিবেচনা করা হয়েছে। দলীয় সিদ্ধান্ত মোতাবেক সেই অব্যাহতি প্রত্যাহার করে আপনাকে পুনরায় স্ব পদে পূর্ণ বহাল করা হলো।

এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। এখন থেকে দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে সংগঠনকে আরও শক্তিশালী এবং গতিশীল করতে আপনি কার্যকর ভূমিকা রাখবেন দল এ প্রত্যাশা করে।

স্ব পদে বহাল হওয়ার বিষয়টি নিশ্চিত করে হুমায়ুন কবির বলেন, “আমি বর্তমানে ঢাকায় অবস্থান করছি। পটুয়াখালী জেলা বিএনপি থেকে আমাকে একটি পত্র পাঠানো হয়েছে, যা ৩০ নভেম্বর স্বাক্ষরিত। দলের এই সিদ্ধান্তে আমি কৃতজ্ঞ। ভবিষ্যতে দলকে আরও শক্তিশালী করতে এবং সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চাই।’

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৫৩:৩৬   ৭৮ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয়
ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন
লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত
পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক
লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ



আর্কাইভ