ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জে দুই পা বিছিন্ন করে কৃষককে কুপিয়ে হত্যা

কালীগঞ্জে দুই পা বিছিন্ন করে কৃষককে কুপিয়ে হত্যা


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫


 কালীগঞ্জে দুই পা বিছিন্ন করে কৃষককে কুপিয়ে হত্যা
গাজীপুর: কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নে দুই পা বিছিন্ন করে মনির মোল্লা(৫২) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে পূর্বাচল ২৪ নম্বর সেক্টরের ফতেপুর গ্রামের বিড়ালবাড়ি মাঠে এ হত্যাকান্ডটি ঘটে। নিহত মনির পারার্বতা টেকপাড়া গ্রামের মৃত হাশেম মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, শনিবার রাতে স্থানীয় কয়েকজন বিড়ালবাড়ি নির্জন স্থানে মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে নাগরী ইউনিয়নের উলুখোলা পুলিশ ফাঁড়ির সদস্যরা গিয়ে মরদেহ উদ্ধার করেন। স্থানীয় লোকজন তাকে শনাক্ত করে।

পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ মর্গে পাঠায়। স্থানীয়রা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শান্তির দাবি জানায়।
রোববার সকালে কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আশরাফুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধারের সময় দেখা যায়, নিহত ব্যক্তির শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহৃ রয়েছে। তার দুই পা শরীর থেকে সম্পূর্ণ বিছিন্ন। ঘটনাটি পরিকল্পিত হত্যাকান্ড মনে হচ্ছে। এই সংক্রান্ত বিষয়ে নিহতের স্ত্রী জোসনা বেগম বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:২৩:২৫   ১৬৮ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ