ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
শিরোনাম
![]()
নারায়ণগঞ্জ: মালেয়শিয়ায় সেলাঙ্গর রাজ্যের বান্দার বাহরুর বাঙ্গি একটি ভবনের চার তলা থেকে ইব্রাহিম খলিল (২৮) নামে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধায় অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রামের (ওকাপ) ফিল্ড অর্গানাইজার ছোবহান আলী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহীম উপজেলার হাইজাদী ইউনিয়নের নারান্দি গ্রামের মোতালেব হোসেনের ছেলে।
নিহতের সহকর্মী রোমান খান জানান, নিহত ইব্র্রাহিম খলিল সারাদিনের কাজ শেষে থাকার রুম থেকে গোসল সেরে কাপড় শুকানোর জন্য ছাদে যান। ছাদের সাইডে জমে থাকা পানির মধ্যে পা পিছলে গেলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে চারতলা থেকে নিচে পড়ে যান। পরে আশপাশের লোকজন তাকে স্থানীয় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা কজরেন। তিনি আরও জানান, ইব্রাহিম শারীরিকভাবে এমনিতে একটু দুর্বল প্রকৃতির ছিল। তার ওপর সারাদিনের পরিশ্রম শেষে খুব ক্লান্ত হয়ে পড়ে। কাপড় শুকাতে যখন বারান্দয় যায় তখন পা পিছলে প্রথমে রেলিংয়ের সাথে ধাক্কা খান। ধাক্কার সঙ্গে সঙ্গেই নিয়ন্ত্রণ হারিয়ে বারান্দার রেলিং টপকে নিচে পড়ে যান।
অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রামের (ওকাপ) ফিল্ড অর্গানাইজার ছোবহান আলী জানান, ছোবহান আলী আরও জানান, খবর পেয়ে ওকাপ এর একটি প্রতিনিধিদল সদ্য প্রয়াত ইব্রাহীম খলিলের পরিবারের সাথে সাক্ষাৎ করে। তারা এয়ারপোর্টে প্রবাসী কল্যাণ ডেস্ক থেকে দাফনকার্যের চেক গ্রহণ, ক্ষতিপূরণ বাবদ অর্থপ্রাপ্তি ও আনুষঙ্গিক বিষয়ে সরকারি সহযোগিতার বিষয়ে তথ্য দিয়ে পরিবারের পাশে দাঁড়িয়েছে।
ইব্রাহীমের পিতা মোতালেব হোসেন জানান, পরিবারের ভাগ্য পরিবর্তনের জন্য ধার দেনা করে সাাড়ে চার লাখ টাকা খরচ করে দালালের মাধ্যমে টুরিস্ট ভিসায় ২০২৩ সালে মালেয়শিয়া গমন করেন ইব্রাহীম। ইব্রাহীম তিন ভাইরে মধ্যে সে সবার বড়। তার আয় দিয়ে তার পরিবারের জীবিকা নির্বাহ করতো। ধার দেনা করে বিদেশ যাওয়ায় সে মালেয়শিয়ায় দিন রাত কঠোর পরিশ্রম করতো। ইব্রাহীমের পাঠানো টাকা দিয়ে সংসারের ব্যায় নির্বাহ করতো। মালয়েশিয়ায় গিয়ে উপার্জন করে পরিবারের জন্য ভালো কিছু করার প্রত্যাশা ছিল তার। কিন্তু তার সেই স্বপ্ন পূরণ হবার আগেই সব যেন শেষ হয়ে গেলো।
কান্না থামছেনা নিহত পরিবারের নারান্দি গ্রামের বাদল মিয়া জানান, গত কয়েকদিন ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ নাই ইব্রাহীমের। পরে মালেয়শিয়ার তার সহকর্মী রোমান খান শুক্রবার বিকেলে বাড়িতে তার মৃত্যুর খবর দেয়। এর পর থেকে
স্বজনদের মধ্যে শোকে ছায়া নেমে আসে। এই শোক সইতে না পেরে বাবা-মা বার বার জ্ঞান হারিয়ে ফেলছেন।
এ সঙ্গে হাইজাদী ইউনিয়নের ওকাপ ফোরামের সহসভাপতি অদুদ মিয়া জানান, ইব্রাহীমের মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই বাবা-মা, ভাই, আত্মীয়-স্বজনদের কান্না থামছেই না। তাদের আহাজারিতে যেন বাতাস ভারি হয়ে উঠেছে। প্রবাসী ইব্রাহীমেরন মরদেহ বাংলাদেশে আনার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৯:৩৩:৫২ ৮৫ বার পঠিত | ● আড়াইহাজার ● মালয়েশিয়া ● যুবক নিহত