ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বাউফলে পাঁচ শতাধিক দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ

বাউফলে পাঁচ শতাধিক দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ


ইউসুফ আলম সেন্টু, বাউফল (পটুয়াখালী)
প্রকাশ: সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫


বাউফলে পাঁচ শতাধিক দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ

পটুয়াখালী: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য বাউফল পৌর শহরের ৫ শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। পটুয়াখালী বাউফল উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম সৈয়দ আহমেদ মিয়ার কনিষ্ঠ পুত্র সামুয়েল আহমেদ লেনিন এই কম্বল বিতরণ করেন।

আজ সোমবার (৮ ডিসেম্বর) দুপুরের দিকে ৪নং ওয়ার্ডে অবস্থিত বিএনপি নেতা লেনিনের বাসভবন থেকে এই কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণকালে বিএনপি নেতা সামুয়েল আহমেদ লেনিন দুস্থ ও অসহায় ব্যক্তিদের অসুস্থ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া কামনা করেন। এ সময় উপস্থিত সকল দুস্থ মানুষ হাত তুলে খালেদা জিয়ার জন্য দোয়া করেন।
বিএনপির যুগ্ম আহবায়ক সামুয়েল আহমেদ লেনিন বলেন,”১৮ কোটি মানুষের প্রাণের স্পন্দন, গণতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বাউফল পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডে ৫ শতাধিক দুস্থ অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম শুরু করেছি। তারেক রহমানের নির্দেশে সাধারণ মানুষের সেবাকে তাদের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। আমরা সেবাকে জনগনমুখী করতে চাই।”

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাউফল উপজেলা বিএনপির অন্যতম সদস্য তরিকুল ইসলাম মোস্তফা,যুবনেতা মোঃ শাহ আলম, আসাদুল ইসলাম আসাদ, আলী আজগর সুজন, ছাত্রনেতা রিয়াজুল ইসলাম রিয়াজ, আশিক বিল্লাহ,স্বেচ্ছাসেবক নেতা রিজভী, শামিম,বাউফল সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আবু জাফর,সাধারণ সম্পাদক ইশতিয়াক রসুল শোয়েব,স্বেচ্ছাসেবক নেতা তারেক, টিপু সুলতান,ছাত্রনেতা রাকিব, রনি, জিহাদ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১৮:০৭   ২৪২ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ