ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে আমন ধানের নমুনা শস্য কর্তন

লালমোহনে আমন ধানের নমুনা শস্য কর্তন


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫


লালমোহনে আমন ধানের নমুনা শস্য কর্তন

ভোলা: লালমোহন উপজেলায় আমন ধানের নমুনা সংগ্রহের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে শস্য কর্তন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার কালমা ইউনিয়নের চরছকিনা এলাকার কৃষক মো. মহসিনের জমি থেকে ব্রি ধান-৫২ জাতের ধান কর্তন করা হয়। ওই কৃষক হেক্টর প্রতি জমিতে ৬.৬১৩ মেট্রিক টন ধান উৎপাদন করতে সক্ষম হয়েছেন।
লালমোহন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবু হাসনাইনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. খায়রুল ইসলাম মল্লিক।
জানা গেছে, চাষিদের মাঠে শস্যের সঠিক ফলন ও মোট উৎপাদন নির্ধারণের লক্ষ্যে আয়োজিত এই নমুনা শস্য কর্তন একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতির বাস্তব প্রয়োগ, যা জাতীয় উৎপাদন পরিসংখ্যান এবং কৃষি নীতিনির্ধারণে সহায়ক ভূমিকা পালন করে।
এই নমুনা শস্য কর্তনকালে আরো উপস্থিত ছিলেন- ভোলা জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের প্রশিক্ষণ কর্মকর্তা ড. শামীম আহমেদ, লালমোহন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. আহসান উল্যাহ, উপজেলা ভারপ্রাপ্ত পরিসংখ্যান কর্মকর্তা মো. আইয়ুব আলী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শংকর চন্দ্র দাস প্রমুখ।

এন/ এন

বাংলাদেশ সময়: ২১:৪০:১৫   ১৩৬ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ